Madrasah Result 2026

প্রকাশিত হাই-মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফলাফল, প্রথম দশের তালিকায় ১৩ ছাত্রী

পরীক্ষা শেষের ৮৩ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হল। তিনটি বিভাগ (মাদ্রাসা, আলিম ও ফাজিল) মিলিয়ে প্রথম দশে স্থান অধিকার করেছে ৩৫ জন। তিনটি বিভাগ মিলিয়ে মেধাতালিকায় রয়েছে ১৩ ছাত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৫:২৫
Share:

প্রতীকী ছবি।

শুক্রবার, ৮ মে প্রকাশিত হল চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন ফলাফল ঘোষণা করেছেন।

Advertisement

পরীক্ষা শেষের প্রায় ৮৩ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হল। মাদ্রাসা, আলিম ও ফাজিল— তিনটি বিভাগ মিলিয়ে প্রথম দশে স্থান অধিকার করেছে ৩৫ জন। তিনটি বিভাগ মিলিয়ে মেধাতালিকায় ১৩ জন ছাত্রী। হাই মাদ্রাসা পরীক্ষায় বসেছিল মোট ৪২ হাজার ৭৪৪ জন। আলিম দিয়েছে ১১ হাজার ৩৫০ জন, ফাজিল ৫ হাজার ৪০৮ জন। সব মিলিয়ে পাশের হারে ছাত্রদের থেকে অনেক এগিয়ে ছাত্রীরা। তাদের পাশের হার ৫৮.৩৪ শতাংশ, ছাত্রদের ৪১.৬৬ শতাংশ।

হাই মাদ্রাসায় প্রথম তিন

Advertisement

হাই মাদ্রাসার প্রথম দশে রয়েছে ১৩জন। প্রথম হয়েছে দু’জন। মুর্শিদাবাদের ভবতা আজিজিয়া হাই মাদ্রাসার মহম্মদ মুস্তাক নাজ়িম ও মালদহের এনএমএস হাই মাদ্রাসার শাহান আখতার। দু’জনেই পেয়েছে ৭৮১ নম্বর। দ্বিতীয় হয়েছে মালদহের ফতেখানি বিএমএস হাই মাদ্রাসার মহম্মদ শাকিল হোসেন। প্রাপ্ত নম্বর ৭৮০। তৃতীয় হয়েছে, কোচবিহারের মুন্সিরহাট সাহেকিয়া হাই মাদ্রাসার মিরাজ রহেমান। ৭৭৮ নম্বর পেয়েছে মিরাজ।

ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে দু’জন। তারা মেধাতালিকায় চতুর্থ স্থানে রয়েছে ৭৭৭ নম্বর পেয়ে। মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার রিফা আনজুম ও মালদহের এনএমএস হাই মাদ্রাসার আফরিদা খাতুন।

আলিম-এ প্রথম তিন

আলিমের প্রথম দশে রয়েছে দশ জন। প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার নুর-উন নবি সিনিয়র মাদ্রাসার ছাত্রী মির সাদিয়া জাহিন। সে পেয়েছে ৮৬২ নম্বর। হুগলির ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার হাসিব হাসান ৮৩৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে। উত্তর ২৪ পরগনার রাজাপুর দারউশ সালাম সিনিয়র মাদ্রাসার তমান্না খাতুন ৮২৬ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে।

ফাজিল-এ প্রথম তিন

ফাজিলের সেমেস্টার ভিত্তিক পরীক্ষা হয়েছে। প্রথম দশে রয়েছেন ১২ জন। উত্তর ২৪ পরগনার উত্তর ২৪ পরগনার নুরউন নবি সিনিয়র মাদ্রাসার ছাত্র ইরফান হোসেন প্রথম হয়েছেন। প্রাপ্ত নম্বর ৫৭৮। দ্বিতীয় হয়েছেন একই জেলারই খার্কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মেহেদি হাসান মোল্লা। নম্বর পেয়েছেন ৫৬৪জন। তৃতীয় হয়েছেন হুগলির পিরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসার মির্জা মহম্মদ আলাউদ্দিন এবং হুগলির ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার শেখ সহিম আলি। দু’জনেই পেয়েছেন ৫৬৩ নম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement