JEMAS PG Counseling

শুরু হয়েছে তৃতীয় পর্বের জেমাস পিজি কাউন্সেলিং, কত দিন চলবে নথি যাচাইকরণ?

দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর তরফে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর মেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েশন (জেমাস পিজি) উত্তীর্ণদের কাউন্সেলিং শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মেডিক্যাল শাখার অধীনে নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স করার জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ওই পরীক্ষার আয়োজন করে। উত্তীর্ণদের কাউন্সেলিংয়ের মাধ্যমে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি নেওয়া হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য তৃতীয় দফায় কাউন্সেলিং শুরু হয়েছে।

Advertisement

যাঁরা তৃতীয় দফার কাউন্সেলিং-এর জন্য নাম নথিভুক্ত করেছেন, তাঁদের ১৭-২০ ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাই করিয়ে নিতে হবে। প্রার্থীরা নাম নথিভুক্তিকরণের সময় যে শিক্ষা প্রতিষ্ঠান সময় বেছে নিয়েছিলেন, সেখানেই যেতে হবে নথি যাচাই করার জন্য। এ ক্ষেত্রে যাঁদের নাম প্রথম বা দ্বিতীয় দফার কাউন্সেলিং তালিকায় প্রকাশ পায়নি, কিংবা যাঁরা নিজেদের পছন্দের বিষয় নতুন করে বেছে নিয়েছেন, শুধুমাত্র তাঁরাই তৃতীয় দফার কাউন্সেলিং-এ যোগ দিতে পারবেন।

যে সমস্ত প্রতিষ্ঠানে তৃতীয় দফায় কাউন্সেলিং হতে চলেছে, তার তালিকা দেওয়া হল—

Advertisement

১। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ

২। আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

৩। কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড হেলথ সায়েন্সেস

৪। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন

৫। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

৬। ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটিভ ডিজেবিলিটিজ

৭। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি

৮। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ

এ ছাড়াও কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জেমাস পিজি ২০২৪-এর স্কোরের ভিত্তিতে স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তি নেওয়া হবে। যে সমস্ত কোর্স ওই পরীক্ষায় উত্তীর্ণেরা করতে পারবেন, সেগুলি হল—

১। এমফিল:

ক্লিনিক্যাল সাইকোলজি, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড ট্রান্সলেশনাল সায়েন্সেস।

২। এমএসসি:

অ্যাপ্লায়েড নিউট্রিশন, অপারেশন থিয়েটার সায়েন্স, পারফিউশন সায়েন্স, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, মেডিক্যাল বায়োটেকনোলজি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, ক্রিটিক্যাল কেয়ার সায়েন্স, পাবলিক হেলথ, মেডিক্যাল বায়োকেমিস্ট্রি, মেডিক্যাল মাইক্রোবায়োলজি।

৩। অন্য:

মাস্টার অফ ফিজ়িয়োথেরাপি, মাস্টার অফ প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডিজ়েবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট, মাস্টার ইন হসপিটাল ম্যানেজমেন্ট-এর মতো আরও কিছু বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement