Language Learning Program

কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ, দিল্লি বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের সময়ে বেছে ক্লাস

শুধু কোরিয়ান নয়। চিনা, জাপানি, ফরাসি, জার্মান, পর্তুগিজ়, ইটালিয় ভাষা শেখাবে দিল্লি বিশ্ববিদ্যালয়। স্কুল অফ ওপেন লার্নিং-এর তরফে ওই বিষয়গুলির ক্লাস অনলাইন মাধ্যমে করানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১২:৪৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিদেশি ভাষা নিয়ে পড়াশোনায় আগ্রহী? দিল্লি বিশ্ববিদ্যালয়ে মিলতে পারে সুযোগ। আগ্রহীরা ওই বিশ্ববিদ্যালয়ের অধীনেই নিজের পছন্দের সময়ে কোরিয়া, জাপান কিংবা ফ্রান্সের ভাষা শিখে নিতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিং-এর তরফে আটটি বিদেশি ভাষায় ডিপ্লোমা করানো হবে। ওই বিশ্ববিদ্যালয়ের জার্মানিক অ্যান্ড রোম্যান্স স্টাডিজ় এবং ইস্ট এশিয়ান স্টাডিজ় বিভাগের অধ্যাপক এবং শিক্ষকেরা আগ্রহীদের ক্লাস করাবেন। শেখানো হবে কোরিয়ান, জাপানি, চিনা, ফরাসি, জার্মান, পর্তুগিজ়, ইটালিয় ভাষা।

উল্লিখিত ভাষাগুলি এক বছরের ডিপ্লোমা করার সুযোগ দেওয়া হবে। ২০২৫ পর্যন্ত ওই ডিপ্লোমাটির ক্লাস দিল্লি বিশ্ববিদ্যালয়ে এসে করতে হত। ২০২৬ থেকে উল্লিখিত বিষয়গুলি অনলাইন মাধ্যমে শেখার সুযোগ মিলবে। এর জন্য প্রার্থীরা নিজেদের পছন্দের সময় অনুযায়ী ক্লাস করে নিতে পারবেন।

Advertisement

প্রতি বছর অগস্টে ডিপ্লোমার জন্য ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়। মে মাসের মধ্যে শুরু হবে আবেদনের প্রক্রিয়া। কবে থেকে আবেদনের পোর্টাল চালু করা হবে, সেই তথ্য দ্রুতই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement