PhD Admission 2026

১৮৭ আসনে পিএইচডি-র সুযোগ, হায়দরবাদ বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ের জন্য শুরু আবেদন গ্রহণ

বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জুলাই ২০২৬ পর্বের জন্য। বিশ্ববিদ্যালয় থেকে কলা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে পিএইচডি করতে পারবেন আগ্রহীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৬:৪৬
Share:

প্রতীকী ছবি।

হায়দরবাবাদ বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। জুলাই ২০২৬ সেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বিশ্ববিদ্যালয় থেকে কলা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে পিএইচডি করতে পারবেন আগ্রহীরা।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা, রসায়ন, আর্থ ওশান অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্স, বায়োকেমিস্ট্রি, প্ল্যান্ট সায়েন্সেস, মাইক্রোবায়োলজি, অ্যানিমাল বায়োলজি, বায়োটেকনোলজি, উর্দু, সংস্কৃত স্টাডিজ়, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, ইতিহাস, সঙ্গীত, নৃত্য, তেলুগু, কমিউনিকেশন, মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং-সহ একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। আসনসংখ্যা ১৮৭। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবেসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৯ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। লিখিত পরীক্ষা হবে ৬ ও ৭ জুন। ইন্টারভিউ হবে ৯ থেকে ১১ জুন। মেধাতালিকা প্রকাশ হবে ২০ জুলাই। ক্লাস শুরু ৩ অগস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement