IIMC Dhenkanal Recruitment 2023

সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে? শিক্ষকতার সুযোগ রয়েছে আইআইএমসি প্রতিষ্ঠানে

অ্যাকাডেমিক কাম টিচিং অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে অভিজ্ঞ ডিগ্রিধারী প্রার্থীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ১৫:৩৫
Share:

নেট উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে অগ্রাধিকার। ছবি: সংগৃহীত

সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য সুখবর। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন তথা আইআইএমসি-এর ঢেঙ্কানল ক্যাম্পাসে প্রয়োজন ১ জন অ্যাকাডেমিক কাম টিচিং অ্যাসোসিয়েট। এই পদে অনূর্ধ্ব ৪০ বছর বয়সি ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন।

Advertisement

কারা আবেদন জানাতে পারবেন?

সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে এমন ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি, যাঁদের সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে উভয়ক্ষেত্রেই ইংরেজি এবং ওড়িয়া ভাষায় সাবলীল ভাবে কথা বলতে জানতে হবে প্রার্থীদের। স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যুনতম ৫৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

Advertisement

এ ছাড়াও ইংরেজি সাংবাদিকতায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরাও এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

কী ধরনের দক্ষতা থাকা প্রয়োজন?

Advertisement

আবেদনের জন্য ন্যূনতম ৩ বছর শিক্ষকতা এবং মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন। একইসঙ্গে ইউজিসি নেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের।

বেতনক্রম কত?

মাসিক ৩৫ হাজার টাকা বেতন হবে নির্বাচিত প্রার্থীর।

এই পদে আবেদনপত্র অনলাইনে মেল মারফত জমা নেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১০ জুন, ২০২৩। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রার্থীদের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement