Vidyasagar University Admission 2025

সাইবার অপরাধ-সহ নানা বিষয়ে কোর্স করার সুযোগ, ভর্তি শুরু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

কোর্সগুলিতে স্কুলপড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের পেশাদাররা ভর্তি হতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৬:০৬
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

নানা অত্যাধুনিক বিষয়ে কোর্স করাবে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে চারটি বিষয়ে কোর্স করানো হবে। এগুলি সবই ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স। আগ্রহীরা এর জন্য অনলাইন বা অফলাইনেই ভর্তির আবেদন জানাতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে সমস্ত কোর্স করানো হবে। বিষয়গুলি হল— আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাটজিপিটি, ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি, আর্ট অ্যান্ড ক্রাফট এবং সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল। কোর্সগুলিতে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের পেশাদাররা ভর্তি হতে পারবেন।

বিভিন্ন কোর্সে সর্বাধিক ৩০ বা ৪০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্সগুলির মেয়াদ তিন মাস, ছ’মাস অথবা এক বছর। সপ্তাহে দুই থেকে তিন দিন বিশ্ববিদ্যালয়ে কোর্সগুলির ক্লাসের আয়োজন করা হবে। বিষয়ের উপর নির্ভর করে কোর্স ফি ধার্য করা হবে ৩,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১১,০০০ টাকা পর্যন্ত।

Advertisement

কোর্সগুলিতে ভর্তির আবেদনের জন্য পড়ুয়াদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বা স্নাতক হতে চলবে। সমস্ত কোর্সে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতি মেনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা মেল আইডিতে পাঠাতে হবে। সঙ্গে পাঠাতে হবে আবেদনমূল্য বাবদ ২০০ টাকাও। আবেদনের শেষ দিন ৪ ফেব্রুয়ারি। এই বিষয়ে বাকি তথ্য জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement