WB Madhyamik Result 2026

রাত পোহালেই মাধ্যমিকের ফল, কখন পাওয়া যাবে মার্কশিট, কী ভাবে ফল দেখা যাবে অনলাইনে?

এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পর্ষদের তরফে জানানো হয়, চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৮:০০
Share:

প্রতীকী ছবি।

হাতে নেই ২৪টি ঘণ্টাও। শুক্রবার সকালেই মাধ্যমিক ২০২৬-এর ফলপ্রকাশ। সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ফলঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তার কিছু ক্ষণ পর থেকেই অনলাইনে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।

Advertisement

এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পর্ষদের তরফে জানানো হয়, চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানিয়েছে, ৮ মে সকাল সাড়ে ৯টায় ফলঘোষণা করবেন সভাপতি। এর পর সকালে ১০.১৫ থেকে অনলাইনে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। সেখান থেকেই তা সংগ্রহ নেবে স্কুলগুলি।

কী ভাবে দেখবেন ফলাফল?

Advertisement

১. পরীক্ষার্থীদের প্রথমে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbsedata.com বা www.wbbse.wb.gov.in-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. এ বার নিজেদের রোল নম্বর, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।

৪. রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

এই সময়ে স্বাভাবিক ভাবেই পড়ুয়াদের মানসিক চাপ অনেকটাই বেশি থাকে। বিশেষজ্ঞদের পরামর্শ, অতিরিক্ত ভাবনা এড়িয়ে চলাই শ্রেয়। তার চেয়ে কোন বিষয় নিয়ে আগামী দিনে পড়লে কর্মসংস্থান এবং শিক্ষাগত ক্ষেত্রে উন্নতি হবে, সেই দিকগুলিই ভাবা বেশি প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement