Class 11 Registration

একাদশের রেজিস্ট্রেশনে সমস্যা! অভিযোগের ভিত্তিতে নয়া বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

প্রায় প্রতিটি স্কুলেই কোনও না কোনও পড়ুয়ার তথ্য সংশোধনের প্রয়োজন। সাধারণত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হয়। কিন্তু পড়ুয়াদের যাবতীয় ব্যক্তিগত তথ্য পাওয়ার জন্য ক্লিক করলেই তা বাংলার শিক্ষা পোর্টালে নিয়ে চলে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৬:৪৯
Share:

প্রতীকী ছবি।

বাংলার শিক্ষা পোর্টালে গোলমাল, একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না বলে অভিযোগ।

Advertisement

একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য পোর্টাল খোলা রয়েছে ৩০ জুন পর্যন্ত। যদিও কোনও কোনও স্কুলের তরফে যান্ত্রিক ত্রুটির অভিযোগ করা হয়। এর পরই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়নি।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বাংলার শিক্ষা পোর্টাল সম্পূর্ণ ভাবে সচল হতে আরও ১৫ দিন সময় লাগতে পারে। সে কারণে ৩০ জুনের মেয়াদ এখনই বৃদ্ধি করা করা হচ্ছে না। বরং, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ফের অগস্ট মাসে পোর্টাল খোলা হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৪ থেকে ১৩ অগস্ট অনলাইনে পোর্টালটি ফের একবার খোলা হবে। সে সময় কোনও জরিমানা ছাড়াই পড়ুয়াদের রেজিস্ট্রেশন করা সম্ভব হবে। ১৪ থেকে ১৮ অগস্ট জরিমানা-সহ রেজিস্ট্রেশন করতে পারবে স্কুলগুলি।

Advertisement

এক শিক্ষক জানান, প্রায় প্রতিটি স্কুলেই কোনও না কোনও পড়ুয়ার তথ্য সংশোধনের প্রয়োজন। সাধারণত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হয়। কিন্তু পড়ুয়াদের যাবতীয় ব্যক্তিগত তথ্যের স্থানে ক্লিক করলেই বাংলার শিক্ষা পোর্টাল থেকে স্বয়ংক্রিয় ভাবে তথ্য সংগ্রহ করা হয়। ফলে কোনও ভুল ত্রুটি থাকলে সেটা প্রথমে বাংলার শিক্ষা পোর্টালে সংশোধন করতে হয়। কিন্তু পোর্টালের সমস্যা থাকায় সেই কাজ করতে পারছে না স্কুল গুলি। তাই অগস্ট মাসে পুনরায় পোর্টালটি খুললে এ বিষয়ে সমস্যা হবে না বলেই মনে করছে শিক্ষকমহলের একাংশ।

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ‘‘ বাংলার শিক্ষা পোর্টাল খুবই গুরুত্বপূর্ণ। অন্য অনেক পোর্টালের সঙ্গে এর যোগ রয়েছে। ফলে সেখানে যান্ত্রিক ত্রুটি থাকলে গোটা প্রক্রিয়ায় প্রভাব পড়বে। তাই দ্রুত সমস্যা সমাধানের দাবি করছি আমরা। ’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement