WBJEE Rank Card

রাত পোহালেই ফলপ্রকাশ! রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাত্র ২৬ দিনের মধ্যেই মিলবে র‌্যাঙ্ক

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন বোর্ড জানিয়েছিল, চলতি বছরে মোট ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেন। ২৬৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে রাজ্যের ২৬৪টি কেন্দ্রে, ত্রিপুরার দু’টি কেন্দ্রে এবং অসমের একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৯:৫২
Share:

— প্রতীকী চিত্র।

রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশনের ফল। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এট্রান্স বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হবে।

Advertisement

সরকার বদলের পর রাজ্যে জয়েন্ট এট্রান্সই প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন বোর্ড জানিয়েছিল, চলতি বছরে মোট ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেন। ২৬৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে রাজ্যের ২৬৪টি কেন্দ্রে, ত্রিপুরার দু’টি কেন্দ্রে এবং অসমের একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

২৪ মে পরীক্ষা হয়েছিল, ফলপ্রকাশ হচ্ছে ১৮ জুন। অর্থাৎ, মাত্র ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে রাজ্য জয়েন্ট বোর্ড। বিকেল ৪টে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। https://wbjeeb.nic.in/ https://wbjeeb.in/ এই দু’টি ওয়েবসাইট থেকেই ফলাফল ডাউনলোড করা যাবে।

Advertisement

২০২৫-এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ০১ হাজার ৬৪৩ জন। এদের মধ্যে রাজ্যের পরীক্ষার্থী ৭৭ হাজার ৭৯৪ জন এবং ভিন্‌রাজ্য থেকে ২৩ হাজার ৮৫০ জন পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হন ১ লক্ষ ৫০২ জন। রাজ্যের পরীক্ষার্থীদের পাশের হার ছিল ৯৬.৬৪ শতাংশ। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় ডব্লিউবিজেইই-তে প্রাপ্ত র‍্যাঙ্কের মাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement