School Service commission

ভোটের আগে প্রায় সাড়ে ৩ হাজার সুপারিশপত্র দিতে চলেছে এসএসসি! কবে শুরু কাউন্সেলিং?

কেন্দ্রীয় ভাবে এই কাউন্সেলিং হবে আচার্য সদনে, কমিশনের দফতরে। কমিশন সূত্রে জানা গিয়েছে ১০ বিষয়ের কাউন্সেলিংয়ের জন্য এই পর্যায়ে প্রায় ৩৩০০ প্রার্থীকে ডাকা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২০:৫৮
Share:

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ। ছবি: সংগৃহীত।

ভোটের আবহে ফের একাদশ দ্বাদশে শুরু হচ্ছে শিক্ষক নিয়োগে প্রক্রিয়া। ২৪ মার্চ থেকে পরবর্তী পর্যায়ের সুপারিশপত্র দেওয়ার জন্য কাউন্সেলিং শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বুধবার সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Advertisement

কমিশন সূত্রের খবর, একাদশ-দ্বাদশ শ্রেণির পরবর্তী পর্যায়ের কাউন্সেলিং করে সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া চলবে ৮ মে পর্যন্ত। তবে প্রথম পর্যায়ের কাউন্সেলিং চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। কেন্দ্রীয় ভাবে এই কাউন্সেলিং হবে আচার্য সদনে, কমিশনের দফতরে। কমিশন সূত্রে জানা গিয়েছে ১০ বিষয়ের কাউন্সেলিংয়ের জন্য এই পর্যায়ে প্রায় ৩৩০০ প্রার্থীকে ডাকা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে ওই দিন নিয়ে যেতে হবে।

তবে শুধু ১০ টি বিষয় নয়। প্রথম পর্যায় সাতটি বিষয়ে ৫০০ টি শূন্য পদের মধ্যে ১৮২ জনকে ইতিমধ্যেই সুপারিশপত্র দিয়েছেন এসএসসি। ওই বিষয়গুলির জন্য বাকি ৩০০ পদের জন্য কাউন্সেলিং হবে এই পর্যায়ে। এমনই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ ভোটের আবহে প্রায় ৩৬০০ প্রার্থী চাকরি সুপারিশপত্র পেতে চলেছেন।

Advertisement

পাশাপাশি, ২৩ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত একাধিক বিষয়ে নবম-দশম শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাই করে ইন্টারভিউ নেওয়া হবে। এসএসসি জেলাভিত্তিক আঞ্চলিক দফতরে এই কাউন্সেলিং করা হবে। কবে কোন বিষয়ে তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে তা জানানো হবে বিজ্ঞপ্তির মাধ্যমে। এমনই উল্লেখ করা হয়েছে এসএসসি-র তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement