DA Hike

বকেয়া-সহ মিলবে ১০ শতাংশ মহার্ঘ ভাতা! ভোটের আগে সুখবর স্কুল শিক্ষক-শিক্ষিকাদের জন্য

২০২৫-এ এপ্রিলে তার ১০ শতাংশ দেওয়া হয়েছিল। বাকি ১০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা চলতি বছর ফেব্রুয়ারিতে জানিয়েছিল সরকার। রোপা-২০০৯ অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা ২০২৫-এর এপ্রিল থেকে বকেয়া-সহ ওই ভাতা পাবেন। মহার্ঘ ভাতা ১০ শতাংশ হারে বৃদ্ধির পর ১৬১ শতাংশ তা বেড়ে হল ১৭১ শতাংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

ভোটের আগে শিক্ষকেরা পাবেন ১০ শতাংশ মহার্ঘ ভাতা। ২০২৫-এ এই ডিএ ঘোষণা হয়েছিল। প্রাপ্য সেই ভাতা পেতে গড়িয়ে গেল এক বছর। জানা গিয়েছে, সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর।

Advertisement

২০২৪ এবং ২০২৫-এ ১০ শতাংশ করে মোট ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। ২০২৫-এ এপ্রিলে তার ১০ শতাংশ দেওয়া হয়েছিল। বাকি ১০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা চলতি বছর ফেব্রুয়ারিতে জানিয়েছিল সরকার। রোপা-২০০৯ অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা ২০২৫-এর এপ্রিল থেকে বকেয়া-সহ ওই ভাতা পাবেন। মহার্ঘ ভাতা ১০ শতাংশ হারে বৃদ্ধির পর ১৬১ শতাংশ তা বেড়ে হল ১৭১ শতাংশ।

এ প্রসঙ্গে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে প্রিন্সিপাল বিভাস সান্যাল বলেন, “এটা আমাদের প্রাপ্য। যত দ্রুত সম্ভব এই টাকা বকেয়া সমেত দিয়ে দেওয়া হোক।” রাজ্যে ডিএ-প্রাপ্ত স্কুলের সংখ্যা ৪০-৪৫। এই সমস্ত স্কুলগুলি শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা পান আর মূল বেতন স্কুলের পরিচালন সমিতি দিয়ে থাকে।

Advertisement

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “ডি এ গেটিং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য এই ঘোষিত ১০ শতাংশ ডিএ দিতে প্রতিবারই দেরি করছে সরকার। এখন ভোটের আগে তা মিটিয়ে দেওয়া হচ্ছে। আগামীদিনে যাতে যাতে এমন না হয় তা নজরে রাখা দরকার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement