Event Management Career

জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ইভেন্ট ম্যানেজারকে সামলাতে হয় সবই, পেশা বাছতে নিতে হবে কোন প্রস্তুতি

অর্থ উপার্জনের পথও বেশ ভাল। অনেক নতুন উদ্যোগপতিই শুরু করছেন এমন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। এই ব্যবসা শুরু করার জন্য ঝুলিতে কী কী রাখতে হয়— সেই সব বিষয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:৪৩
Share:

ইভেন্ট ম্যানেজার হওয়ার সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।

বিয়ের অনুষ্ঠান হোক বা অফিসের সম্মেলন— বড় কোনও অনুষ্ঠানে ভরসা রাখতে হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার উপর। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ— সবই করে দেবে তারা। ফলে বোঝাই যায়, এই সংস্থায় যুক্তদের রোজগারের পথও সুগম। অনেক নতুন উদ্যোগপতিই শুরু করছেন এমন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। এই ব্যবসা শুরু করার জন্য ঝুলিতে কী কী রাখতে হয়—সেই সকল বিষয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে।

Advertisement

ইভেন্ট ম্যানেজমেন্টের দলের কাজ কী

কোনও অনুষ্ঠান, কনফারেন্স আয়জনের আগে কোন পরিকল্পনা মাফিক কাজ হবে তার একটি ছক করে নেওয়া। এর মধ্যে থাকতে পারে সময়সীমা নির্ধারণ করা, সরবরাহকারী বা ভেন্ডরদের ব্যবস্থা করা, খরচ নিয়ন্ত্রণ করা এবং পুরো অনুষ্ঠানটি সংগঠিত করা। এরপর সেই ছক অনুযায়ী ইভেন্ট ম্যানেজাররা তার দলের কর্মীদের নিয়ে কাজ করেন।

Advertisement

কী কী কোর্স রয়েছে

ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সরাসরি সে ভাবে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্স না থাকলেও ভ্রমণ ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ার সময় ইভেন্ট ম্যানেজমেন্ট পড়ানো হয়। মুম্বই বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠানে পড়ার সুযোগ রয়েছে।

স্নাতক স্তরের ডিগ্রি ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমার সুযোগ রয়েছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট থেকে ডিপ্লোমা পড়া যায়।

ইভেন্ট প্ল্যানিং, ওয়েডিং প্ল্যানিং, কর্পোরেট ইভেন্ট ম্যানেজমেন্ট, স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট, এক্সিবিশন ও ট্রেড শো ম্যানেজমেন্ট , ফেস্টিভ্যাল ও সাংস্কৃতিক ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা নন-প্রফিট ও ফান্ডরেইজিং ইভেন্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রগুলি থাকে কাজের জন্য। কেউ চাইলে এর মধ্যে কোনও একটি বিভাগকেও বিশেষপত্র হিসাবে বেছে নিতে পারেন।

পেশাগত সুযোগ

ইভেন্ট প্ল্যানার, ইভেন্ট কোঅর্ডিনেটর, ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট প্রযোজক, ভেনু ম্যানেজার পদগুলিতে কাজ করার সুযোগ থাকে। কোনও সংস্থাতে যুক্ত হয়েও কাজ করার সুযোগ থাকে। পাশপাশি একক ভাবেও ব্যবসা শুরু করা যেতে পারে। সে ক্ষেত্রে সরবরাহকারী-সহ বাকি কাজগুলিও করতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement