তেঘরিয়ায় গাড়ি দুর্ঘটনা, মৃত ১, আহত ৬

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৪ ১৩:৩৪
Share:

তেঘরিয়ায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন ৬ জন। ভিআইপি রোডের উপর ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৩টে নাগাদ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কুশল কৃপা সাউ (২৯)। তাঁর বাড়ি জামশেদপুরে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গাড়িটি জামসেদপুর থেকে আসছিল। গাড়িতে মোট ছ’জন যাত্রী ছিলেন। এঁদের মধ্যে চার জন পুরুষ ও দু’জন মহিলা। তেঘরিয়ার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি দুধের গাড়িকে ধাক্কা মারে। এর পরে গাড়িটি ডিভাইডারের উপর উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুশলবাবুর। ঘটনায় দুধের গাড়ির চালক-সহ দু’জন জখম হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement