পুরুলিয়ায় উদ্ধার প্রচুর বিস্ফোরক, ধৃত ২

বীরভূমের রামপুরহাটের পর এ বার পুরুলিয়ার পাড়া। ফের উদ্ধার হল বিস্ফোরক। প্রচুর জিলেটিন স্টিক এবং ডিটোনেটর উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন। বুধবার সুবল মাহাতো এবং জলধর দুয়ারি নামের দুই ব্যক্তি একটি ছোট গাড়িতে করে পাড়া থানার দুবরা এলাকা দিয়ে যাচ্ছিলেন। গাড়িটিকে দেখে আরপিএফ-এর সন্দেহ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৪ ১৫:২৫
Share:

বীরভূমের রামপুরহাটের পর এ বার পুরুলিয়ার পাড়া। ফের উদ্ধার হল বিস্ফোরক। প্রচুর জিলেটিন স্টিক এবং ডিটোনেটর উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন।

Advertisement

বুধবার সুবল মাহাতো এবং জলধর দুয়ারি নামের দুই ব্যক্তি একটি ছোট গাড়িতে করে পাড়া থানার দুবরা এলাকা দিয়ে যাচ্ছিলেন। গাড়িটিকে দেখে আরপিএফ-এর সন্দেহ হয়। রেলের জিনিসপত্র চুরি করে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা, এই সন্দেহে গাড়িটিকে থামানো হয়। শুরু হয় তল্লাশি। গাড়িটি থেকে ৬০০টি জিলেটিন স্টিক এবং ৫০০টি ডিটোনেটর উদ্ধার করেন আরপিএফ-এর কর্মীরা। আটক করা হয় ওই দু’জনকে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের বাঁকুড়ার শালতোড়া থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বড় কোনও বিস্ফোরণ ঘটানোর জন্য এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল কি না সে বিষয়ে তদন্ত চলছে। ধৃতেরা যদিও পুলিশি জেরায় জানিয়েছেন, পাথর খাদানের কাজে ব্যবহারের জন্য পুরুলিয়া থেকে বিস্ফোরক কিনে গোলকুন্ঠার এক ব্যবসায়ীকে পৌঁছতে যাচ্ছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement