বিজেপি-র সভাপতি অমিত শাহ

উত্তরপ্রদেশে দলের সাফল্যই তাঁকে বিজেপির সভাপতির পদে বসাল। বুধবার বিজেপি-র কেন্দ্রীয় সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মত ভাবে দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহের নাম মনোনীত হয়। পরে দলের প্রাক্তন সভাপতি রাজনাথ সিংহ ঘোষণা করেন, প্রধানমন্ত্রী তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন অমিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৪ ১৫:৩২
Share:

উত্তরপ্রদেশে দলের সাফল্যই তাঁকে বিজেপির সভাপতির পদে বসাল। বুধবার বিজেপি-র কেন্দ্রীয় সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মত ভাবে দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহের নাম মনোনীত হয়। পরে দলের প্রাক্তন সভাপতি রাজনাথ সিংহ ঘোষণা করেন, প্রধানমন্ত্রী তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন অমিত। বৈঠকের পরে রাজনাথ বলেন, “অমিতের সাংগঠনিক দক্ষতা খুবই ভাল। লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশের দায়িত্ব নিয়ে তিনি দলকে যথেষ্ট সাফল্য এনে দিয়েছিলেন।”

Advertisement

লোকসভা নির্বাচনে মোদীর সেনাপতি হিসেবে অমিত কাজ করেছিলেন উত্তরপ্রদেশে। প্রায় ধসে পড়া সংগঠন নতুন করে সাজিয়ে তুলেছিলেন তিনি। হাতেনাতে তার ফলও মেলে। মোট ৮০টি আসনের ৭১টি-ই বিজেপি-র দখলে আসে। অতীতে এমন সাফল্য ওই রাজ্যে কখনও পায়নি বিজেপি। এর আগে মোদী যখন গুজরাতে মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন, অমিত তখন তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরে একটি ভুয়ো সংঘর্ষের মামলায় জড়িয়ে যায় তাঁর নাম। ২০১০ সালে মন্ত্রীর পদ থেকে সরে যান তিনি।

সামনেই মহারাষ্ট্র, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের সাফল্যের কথা মাথায় রেখেই তার আগে দলীয় সভাপতির পদে অমিত শাহের এই মনোনয়ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement