মালকানগিরিতে মাওবাদীদের আইডি-বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা বিএসএফ জওয়ানদের

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৪ ১৬:৩৫
Share:

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিএসএফ জওয়ানরা। রবিবার ওড়িশার মালকানগিরি জেলায় কালিমেলা এলাকায় বিএসএফ-এর জওয়ানরা চলে যাওয়ার মিনিট পাঁচেক পরেই দু’টি আইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ হয়। অল্পের জন্য ওই বিস্ফোরণের হাত থেকে বাঁচেন তাঁরা। লোকসভা নির্বাচনে শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে মাওবাদীরাই ওই এলাকায় আইডি রেখেছিলেন বলে অভিযোগ। ভোট বয়কট করার আবেদন করে ওই এলাকার একটি গ্রামে পোস্টার-ব্যানার সেঁটেছিলেন মাওবাদীরা। বিএসএফ জওয়ানরা তা সরানোর জন্যই ওই গ্রামে গিয়েছিলেন। পোস্টার-ব্যানার সরিয়ে চলে যাওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন মালকানগিরির পুলিশ সুপার অখিলেশ্বর সিংহ। বিস্ফোরণের ফলে কোনও জওয়ানের হতাহতের খবর না-থাকলেও দু’টি গরু মারা গেছে বলে খবর। ঘটনার পর এলাকায় সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ বাহিনী ছাড়াও নিরাপত্তারক্ষীরা এলাকায় টহল দিচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement