স্ত্রী-পুত্রের দেহ নিয়ে কলকাতা রওনা দিলেন পদ্মনাভ

লেহ্‌ থেকে স্ত্রী রাজশ্রী এবং ছেলে সৌম্যদীপের দেহ নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন পদ্মনাভ বসু। বুধবার সন্ধ্যায় দিল্লি হয়ে কলকাতা পৌঁছবেন তিনি। দিল্লিতে তাঁর আত্মীয়-পরিজনদের থাকার কথা। লাদাখে বেড়াতে গিয়ে তুষারধসের মধ্যে পড়ে গত সোমবার প্রাণ হারান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান রাজশ্রী বসু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ১৪:৪২
Share:

লেহ্‌ থেকে স্ত্রী রাজশ্রী এবং ছেলে সৌম্যদীপের দেহ নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন পদ্মনাভ বসু। বুধবার সন্ধ্যায় দিল্লি হয়ে কলকাতা পৌঁছবেন তিনি। দিল্লিতে তাঁর আত্মীয়-পরিজনদের থাকার কথা।

Advertisement

লাদাখে বেড়াতে গিয়ে তুষারধসের মধ্যে পড়ে গত সোমবার প্রাণ হারান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান রাজশ্রী বসু। ওই ঘটনায় বসু দম্পতির ছেলে সৌম্যদীপও মারা যায়। সে খড়্গপুর আইআইটি-র পদার্থবিদ্যার দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। রাজশ্রীদেবীর স্বামী, সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স-এর বিজ্ঞানী পদ্মনাভ বসু ওই ঘটনার পর লেহ্-র হাসপাতালে আইসিইউ-এ ভর্তি ছিলেন। তাঁদের গাড়ির চালক আবদুল হককে মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ছাড়া হয়।

মানিকতলা এলাকায় বসু পরিবারের বাড়ি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement