টহল: কলকাতা পুলিশের ডিসি-র নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। শুক্রবার, হাতিবাগানে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।
নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য হাওড়া সদরে ১০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বাহিনীর জওয়ানদের থাকার জন্য শহরে ১১৫টি স্কুলচিহ্নিত করা হয়েছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। বিভিন্ন থানা এলাকায় তারা নিয়মিত রুট মার্চ করছে। হাওড়ার নবনিযুক্ত নগরপালঅখিলেশ চর্তুবেদী বলেন, ‘‘আগামী ২৯ মার্চ, নির্বাচনের মাসখানেক আগেই ১০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনীরজওয়ানদের রাখার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে এলাকা নিয়ন্ত্রণের জন্য নাকা তল্লাশি থেকে দাগীআসামীদের গ্রেফতার করার কাজ চলছে।’’
আগামী ২৯ এপ্রিল রাজ্যের অন্যান্য বেশ কয়েকটি জেলার সঙ্গে হাওড়াতেও ভোট রয়েছে। ওই দিন প্রায় ১,৪৩০টিকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো এই ১০০ কোম্পানির বেশি বাহিনীকে নির্দিষ্ট হিসাব অনুযায়ীভোটগ্রহণ কেন্দ্রগুলিতে মোতায়েন করা হবে। নগরপাল জানান, প্রাথমিক ভাবে ১১৫টি স্কুল চিহ্নিত করা হয়েছে। বাহিনী আরও বেশি এলে প্রয়োজন মতো স্কুলের সংখ্যা আরও বাড়ানো হবে।
এ দিকে, নির্বাচনের আদর্শ আচরণ বিধি (মডেল কোড অব কন্ডাক্ট) মেনে নানা ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। শহর জুড়ে নাকাতল্লাশির জন্য ২২টি ফ্লাইং স্কোয়াড ও ২২টি স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম বা এসএসটি কাজ করছে।বিদ্যাসাগর সেতু, কোনা এক্সপ্রেসওয়ে-সহ হাওড়া শহরে ঢোকার মুখে বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী। কোনও গাড়ি সন্দেহজনক মনে হলে আটক করা হচ্ছে। সরকারি সম্পত্তিতে লাগানো রাজনৈতিক দলের নেতা-নেত্রীদেরছবি, পোস্টার ও প্রচারের ব্যানার খুলে ফেলার কাজ শুরু হয়েছে। যেগুলি এখনও আছে, সেগুলি খোলার কাজ করবে জেলা প্রশাসনের বিশেষ এমসিসি সেল।
অপর দিকে, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে শুক্রবার পর্যন্ত হাওড়া পুলিশ কমিশনারেটএলাকায় ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি, আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতেইতিমধ্যেই ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাওড়া কমিশনারেট এলাকায়ঘুরছে। হাওড়া সিটি পুলিশের বিভিন্ন থানা অনেক এলাকায় বেআইনি মদ বাজেয়াপ্ত করছে বা বেআইনি মদের ঠেক ভেঙে দিচ্ছে। গত বৃহস্পতিবার রাতেই সাঁতরাগাছিতে জগাছা থানার পুলিশ প্রায় ৩০০ বোতল বেআইনি মদ বাজেয়াপ্ত করে।বিক্রেতাদের আটক করা হয়। নগরপাল জানান, খুব শীঘ্রই তিনি নিজে প্রতিটি থানা এলাকা ঘুরে দেখতে বেরোবেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে