ঘুষের ছবির অস্বস্তির মধ্যেই জাল ছবির হুলে বিদ্ধ তৃণমূল

সারদা হয়ে নারদ কাণ্ড। আর এখন সামনে এল জাল ছবির ‘নরক গুলজার’! ঘুষের ছবির অস্বস্তির মধ্যেই এ বার জাল ছবির ‘হুল’ ফুটল শাসক দলের গায়ে। নির্বাচনী প্রক্রিয়া যতই এগোচ্ছে, ততই বেশি বেশি করে নানা রকমের কেলেঙ্কারির জালে জড়িয়ে পড়ছে শাসক দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ২০:২০
Share:

যাকে বলে, একেবারে রাহুর কোপে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

Advertisement

নির্বাচনী প্রক্রিয়া যতই এগোচ্ছে, ততই বেশি বেশি করে নানা রকমের কেলেঙ্কারির জালে জড়িয়ে পড়ছে শাসক দল।

সারদা হয়ে নারদ কাণ্ড। আর এখন সামনে এল জাল ছবির ‘নরক গুলজার’! ঘুষের ছবির অস্বস্তির মধ্যেই এ বার জাল ছবির ‘হুল’ ফুটল শাসক দলের গায়ে।

Advertisement

টার্গেট- মুসলিম ভোট। তাই ঘটা করে সাংবাদিকদের ডেকে বামপন্থীদের সঙ্গে বিজেপি-র ‘পিরিত’ বোঝাতে তৎপর হয়ে উঠেছিলেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন। দেখিয়েছিলেন, সিপিএমের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে মিষ্টি মুখ করাচ্ছেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আর সেই ছবি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অফিসিয়াল’-এর ফেসবুক অ্যাকউন্ট থেকে।

কিন্তু, বিজেপি শনিবার সাফ জানিয়ে দিল, গোটা ছবিটাই জাল। ওই ছবিটা বানানো হয়েছে একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। শুধু তাই নয়, আসল ছবিটাও এ দিন প্রকাশ করা হয়েছে বিজেপি-র তরফে। ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর তোলা আসল ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিষ্টি মুখ করাচ্ছেন রাজনাথ সিংহ।

Advertisement

ওই খানেই প্রধানমন্ত্রীর মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে কারাটের মুখ।

ওই ঘটনা নিয়ে তুমুল হই চই শুরু হয়ে যাওয়ার পর তৃণমূল সংশ্লিষ্ট ছবিটি সরিয়ে ফেলেছে। একটি সোশ্যাল সাইটে তৃণমূলের তরফে ওই ঘটনায় ক্ষমা প্রার্থনা করা হয়েছে। স্বীকার করা হয়েছে ছবিটি ‘ফোটোশপ্‌ড’ ছিল।

এ দিন এর তীব্র নিন্দা করেছেন প্রকাশ কারাট। বলেছেন, ‘‘তৃণমূল ভেবেছিল, খুব সহজেই মানুষকে ধোঁকা দেওয়া যাবে। কিন্তু ওই জাল ছবির যা বিষয়বস্তু, তা কোনও দিনই ঘটেনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement