West Bengal Elections 2026

মালদহে এসে মোথাবাড়ি নিয়ে সরব ওয়েইসি

ওয়েইসি অভিযোগ করেন, ‘‘পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী ও মমতা ভাই-বোনের মতো কাজ করছেন।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০৬:২১
Share:

আসাদউদ্দিন ওয়েইসি। — ফাইল চিত্র।

মালদহে এসে মোথাবাড়ির অশান্তির ঘটনা নিয়ে সরব হলেন সর্বভারতীয় মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও করেছেন আসাদউদ্দিন। মালদহের কালিয়াচকের কারবালা মাঠে মঙ্গলবার সুজাপুরের দলীয় প্রার্থী মনিরুল ইসলাম এবং মোথাবাড়ির প্রার্থী মোস্তাহিদ হকের সমর্থনে জনসভায় তিনি বলেন, ‘‘মোথাবাড়িতে যে ঘটনা হয়েছে, তাতে মিমের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। এটা ঠিক নয়। আমরা চাই, নির্বাচন কমিশন ওই ঘটনার নিরপেক্ষ ভাবে তদন্ত করাক এবং ওই ঘটনায় যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু তৃণমূলের সরকার মিমের সদস্যদের বিরুদ্ধে মামলা করছে।’’ ওয়েইসি অভিযোগ করেন, ‘‘পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী ও মমতা ভাই-বোনের মতো কাজ করছেন।’’

পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর মন্তব্য, ‘‘ওই ঘটনায় সব চেয়ে বেশি প্ররোচনা ছড়াতে যাঁকে দেখা গিয়েছে, সেই মোফাক্কেরুল ২০২১-এর নির্বাচনে মিমের প্রার্থী ছিলেন। ওয়েইসি কি সেটা অস্বীকার করছেন? ভোট-কাটুয়া দল হিসেবে মিম বাংলায় এসেছিল। এখন কুকীর্তি ধরা পড়ে গিয়েছে বলে অন্য সুর ধরছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন