মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
জৈন মন্দিরে মমতা এ-ও বলেন, ‘‘আপনারা শুনলে খুশি হবেন, এ বার প্রচুর ভোট পড়েছে। আসলে এত নাম এ বার বাদ গিয়েছিল। তাই এ বার কেউ রিস্ক নেননি। সকলে ভোট দিয়েছেন। এটা গুড সাইন। সকলে এসআইআর নিয়ে ভীত ছিলেন।’’
‘‘এখনই র্যালি করে এলাম। এই গরমের মধ্যে কাজ করতে হচ্ছে। এর পর যাদবপুরে সভা আছে। একটু দেরি হয়ে গেল। ঠিক আছে। এখানে আসতে চেয়েছিলাম। আপনারা সকলে খুব ভাল থাকুন।’’ একতার বার্তা দিয়ে মমতা বলেন, ‘‘ভীষণ ভাল লাগছে এখানে আসে। আমি বলে থাকি ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু অনেকে সেটা টুকেছে। যাই হোক, আমি চাই, ভাল করে ভোট হোক। এখন সকলে ভয়ের মধ্যে রয়েছেন। এসআইআরের কারণে। চাই সুষ্ঠু ভাবে ভোট হোক। আমাকে আপানাদের ফ্যামিলি মেম্বার ভাবুন। অন্য কিছু নয়।’’
জৈন মন্দির পরিদর্শনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাকে মন্ত্র জিজ্ঞাসা করলে আমি বলি মা-মাটি-মানুষ। এখন বলি জিও অউর জিনে দো।’’
টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস এবং যাদবপুরের প্রার্থী দেবব্রত মজুমদারের সমর্থনে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্ধ্যায় যাদবপুরের যুব সংঘ ময়দানে (বারো ভূত মেলার মাঠ) উপস্থিত হবেন তিনি। তার আগে পৌঁছে যান জৈন মন্দিরে।
ভবানীপুর কাঁসারীপাড়া শীতলা মন্দির থেকে পটুয়া পাড়া ক্রসিং পর্যন্ত পদযাত্রায করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।