West Bengal Election 2026

আরও চার মৃত্যু, নিশানায় এসআইআর

সব মৃত্যুর জন্য তৃণমূল বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করেছে। বিজেপির পাল্টা দাবি, তৃণমূলই এসআইআর নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৯:১৬
Share:

—প্রতীকী চিত্র।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আরও চার মৃত্যুর অভিযোগ উঠল রাজ্যে। আতঙ্কে অসুস্থ হয়ে বীরভূমের মল্লারপুরে অর্চনা বিবি (৩৮) ও ময়ূরেশ্বরে সাদত আলি শেখ (৫৪), পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে অরুণ রক্ষিত (৫৫) এবং দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে আমিত্রী মাইতির (৫০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁদের পরিবারের। তৃণমূল এই সব মৃত্যুর জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করেছে। বিজেপির পাল্টা দাবি, তৃণমূলই এসআইআর নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

ময়ূরেশ্বরের কুনুটিয়া গ্রামের সাদত আলি শেখের পরিবার জানায়, বাড়ির সাত জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাঁর পুত্রবধূ হাসিবা বিবি বলেন, ‘‘বুধবার ভোরে মুখ থেকে রক্ত বেরোতে থাকে শ্বশুরমশাইয়ের।’’ মল্লারপুরের গৌরবাজার গ্রামের অর্চনা বিবি মঙ্গলবার রাতে বাড়িতে অসুস্থ হন। রামপুরহাট মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। পূর্বস্থলীর পাটুলির বাসিন্দা অরুণ পেশায় হকার। খসড়া তালিকায় তাঁর নাম বাদ পড়ে। পরিবারের দাবি, অবসাদে ভুগছিলেন প্রৌঢ়। বুধবার অনলাইন ট্রাইবুনালে আবেদন করতে গিয়ে জানেন, তাঁর ক্ষেত্রে সে সুযোগ নেই। পরিবারের অভিযোগ, সন্ধ্যায় বাড়ি ফিরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। ক্যানিংয়ের তালদি পঞ্চায়েতের বাসিন্দা আমিত্রী মাইতিও হৃদ্‌রোগে আক্রান্ত হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন