দেব পালাল নাকি

সকাল থেকেই মাইক চেঁচাচ্ছিল— দেব আসছেন, দেব আসছেন, দেব... দুপুর ৩টেয়, মাজদিয়া স্কুলমাঠে। বাঙালির টাইম, চারটের আগে কি হবে? টুকটুক করে জুটছিল লোক।

Advertisement
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ০৩:৫৮
Share:

সকাল থেকেই মাইক চেঁচাচ্ছিল— দেব আসছেন, দেব আসছেন, দেব... দুপুর ৩টেয়, মাজদিয়া স্কুলমাঠে। বাঙালির টাইম, চারটের আগে কি হবে? টুকটুক করে জুটছিল লোক। হঠাৎ হুশ করে কপ্টারে উড়ে এলেন নায়ক। সঙ্গে মুকুল রায়। ওই তো পাগলু! মঞ্চের সামনে ভিড়। চাইনিজ মোবাইলে ছবি খ্যাচাখ্যাচ। নায়ক বসলেন স্টেজে। হাত নাড়লেন। চা খেলেন। মাইক ধরে বললেন, ‘‘কত উন্নয়ন হয়েছে দেখেছেন তো! দিদিকে ভোট দিন।’’ ব্যস, মিটিং খতম। বড় জোর মিনিট কুড়ি। ভিড় কাটিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে। তখনও পাশে আমবাগান ভেঙে দৌড়ে আসছে লোক। রাস্তায় ছড়িয়ে ভিড়। দেরি হয়ে গেল নাকি! যাঃ, দেব পালাল নাকি! মাঠ ছেড়ে উড়ে গেল কপ্টার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement