RITES Recruitment 2026

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় খোঁজ পরামর্শদাতার, মাসিক বেতনের পরিমাণ কত হবে?

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৯:৩৮
Share:

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড-এ কর্মখালি। নিয়োগ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে সংস্থায়। কর্মস্থল হবে মুম্বই-এ। এ জন্য তাঁদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থায় ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট: সিনিয়র ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর ছ’মাস। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন হবে ৬৫,২০০ টাকা বা ৮১,৫০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে থাকতে হবে স্নাতক বা ডিপ্লোমা যোগ্যতা। প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতা এবং কনস্ট্রাকশন সেফটি-র শংসাপত্রও।

Advertisement

চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। আগামী ২৫ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ২৭ মার্চ অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement