ভোট এক ঝলকে

নির্বাচনের কাজে যুক্ত মডেল কোড অব কন্ডাক্ট (এমসিসি) সেলের কর্তব্যরত সরকারী অফিসার ও কর্মীদের কাজে বাধা দিয়ে পর পর হুমকি ও ভয় দেখানোর অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারের বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০৩:৫০
Share:

হুমকি, অভিযুক্ত তৃণমূল

Advertisement

নির্বাচনের কাজে যুক্ত মডেল কোড অব কন্ডাক্ট (এমসিসি) সেলের কর্তব্যরত সরকারী অফিসার ও কর্মীদের কাজে বাধা দিয়ে পর পর হুমকি ও ভয় দেখানোর অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারের বিরুদ্ধে। তিনি গঙ্গারামপুর তৃণমূল প্রার্থী সত্যেন রায়ের নির্বাচনী এজেন্টও। শনিবার রাতে অমলেন্দুবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিডিও বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎবাবু বলেন, ‘‘ভয়ে কর্মীরা কাজে বার হতে সাহস পাচ্ছেন না।’’

উৎসাহ দিতে

Advertisement

কেউ বলছে দুর্বল সংগঠন, কেউ বলছেন এ বার আরও খারাপ ফল করবে বিজেপি। বারবার প্রশ্ন উঠছে দলের অন্তর্দ্বন্দ্ব নিয়েও। কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে রবিবার তাই এলাকার প্রার্থীদের সাথে দেখা করলেন বিজেপির জেলা পর্যবেক্ষক উত্তরাখণ্ডের বিধায়ক কুলদীপ সিংহ। কান্দি মহকুমার খড়গ্রাম, বড়ঞা, ভরতপুর ও কান্দির বিজেপি প্রার্থীদের সঙ্গে দেখা করেন তিনি। কবে কী মনোনয়নপত্র দাখিল করা হবে, প্রার্থীদের সাথে মূলত সেটা নিয়েই আলোচনা হয়। মুর্শিদাবাদ জেলার বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, “কুলদীপ সিংহ নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার পর্যবেক্ষক। প্রার্থীদের সঙ্গে
পরিচয় করেন। ওঁকে পাশে পেয়ে প্রার্থীরাও খুশি। ভোটযুদ্ধে গা ঘামানো শুরু হয়ে গিয়েছে।”

ভোট চাইনি

তিনি নিজে সাংসদ। তবে নিজেই মানেন রাজনীতিটা তিনি বোঝেন না। তাই প্রচারে গিয়েও তৃণমূলের তারকা সাংসদ দেব বললেন, ‘‘ভোট চাইতে আসিনি।’’ রবিবার পশ্চিম মেদিনীপুরের সবং এবং পিংলায় ঘাটালের সাংসদকে নিয়ে দু’টি সভা করেন মুকুল রায়। দু’জায়গাতেই তেমন রাজনৈতিক কথা বলতে শোনা যায়নি সুপারস্টারকে। শনিবার তৃণমূলের কোন্দলে দাসপুরের সভায় দেবকে দেখতে তেমন ভিড় জমেনি। এ দির সভায় কিন্তু নায়ককে দেখতে ভিড় ছিল জমজমাট। যেমনটা হয়ে থাকে।

কর্মীকে মারধর

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বীরভূমের পাড়ুই থানা এলাকার মহুলারা গ্রামে রবিবারের ঘটনা। পুলিশ সূত্রের খবর, বজাই শেখ নামে ওই যুবক রাতের বেলায় মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখে জনা কয়েক দুষ্কৃতী তাঁর উদ্দেশে বোমা ছোড়ে। মোটরবাইক থেকে প়ড়ে গেলে দুষ্কৃতীরা আড়াল থেকে বেরিয়ে বেধড়ক মারধর করে।

দুপুর গড়িয়ে

ছুটির দুপুর। নওদার আমতলায় আরএসপি প্রার্থীর সমর্থনে কর্মিসভা করতে এই দিনটাই বেছে নেয় বামেরা। ২টোর সময় মিটিং শুরুর কথা। কিন্তু যতই ভোট-উৎসব শুরু হয়ে যাক না কেন, সপ্তাহান্তে ছুটির দিনটায় সভা শুরু হতে হতে বেজে গেল চারটে। সিপিএম নেতা নৃপেন চৌধুরী অবশ্য চারটেতেও পৌঁছতে পারেননি। রবিবার বলে নয়, হরিহরপাড়ায় সভা সেরে পৌঁছতেই এই বিপত্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement