WB Assembly Elections 2026

ফলতা-সহ ছ’টি বিধানসভা এলাকায় অশান্তির আশঙ্কা, বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের

দফায় রাজ্যের সাত জেলায় মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। সূত্রের খবর, তার মধ্যে অশান্তির আশঙ্কা রয়েছে এমন ছ’টি কেন্দ্রে বাড়তি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২০:৪৫
Share:

রাস্তায় রাস্তায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। ছবি: এএফপি।

বুধবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আগে ছ’টি বিধানসভা আসনে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এই দফায় রাজ্যের সাত জেলায় মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। সূত্রের খবর, তার মধ্যে অশান্তির আশঙ্কা রয়েছে এমন ছ’টি কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে কমিশনের তরফে।

Advertisement

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রের খবর, দ্বিতীয় দফার নির্বাচনে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে দুই জেলায়। এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের দু’টি এবং দক্ষিণ ২৪ পরগনার চারটি কেন্দ্র। পূর্ব বর্ধমানের নাদনঘাট এবং কেতুগ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম ও ফলতায় অতিরিক্ত বাহিনী রাখছে নির্বাচন কমিশন। তিনি আরও জানান, এই দফার ভোটে ৩০ শতাংশ অতিস্পর্শকাতর বুথ রয়েছে। প্রথমে যা ঠিক করা হয়েছিল, সার্বিক ভাবে তার থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই দফায় মোট ২৩৪৩ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে।\

ঘটনাচক্রে, মঙ্গলবার ফলতার যুগ্ম বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাঁকে পুরুলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। তাঁর জায়গায় ফলতার নতুন যুগ্ম বিডিও করা হয়েছে রম্য ভট্টাচার্যকে। ফলতাতেই মঙ্গলবার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার কনভয় ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। শাসকদলের প্রার্থী জাহাঙ্গির খানের নেতৃত্বে ‘জয় বাংলা’ স্লোগান তোলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement