Mamata Banerjee’s Election Campaign

‘যুবকদের ভাঁওতা দিচ্ছে ওরা’! ওন্দার সভায় বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে তোপ মমতার, শোনালের তৃণমূলের ‘সংকল্পের’ কথা

ওন্দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত দত্তের সমর্থনে ভোটপ্রচার প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এই ওন্দাতেই সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৩:২১
Share:

ওন্দার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৪:১০ key status

নতুন ‘সংকল্প’-এর কথা জানালেন মমতা

ওন্দার সভা থেকে মমতা বলেন, ‘‘বাংলা জয় করে দিল্লি থেকে বিজেপি সরকারকে হটাব। এটাই আমাদের সংকল্প।’’ শেষে তিনি বলেন, ‘‘নববর্ষ আসছে। পয়লা বৈশাখের দিন সংকল্প করবেন বিজেপি-কে বিদায় দেওয়ার জন্য।’’

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৪:০৫ key status

‘যুবকদের ভাঁওতা দিচ্ছে ওরা’

মমতার দাবি, ‘‘ওরা যুবকদের ভাঁওতা দিচ্ছে। লক্ষ লক্ষ পদ পূরণ করে দেবে। সব মিথ্যা কথা।’’ তার পরেই মমতা বলেন, ‘‘আমরা বেকারত্ব অনেক কমিয়েছি।’’

Advertisement
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৩:৫৬ key status

‘মেয়েদের ব্যাগ খুলে খুলে দেখছে ওরা’

মমতা বলেন, ‘‘ওরা মেয়েদের ব্যাগ খুলে দেখছে। কেন? এ বার কি লিপস্টিক পরবে? না কি ব্যাগে কী আছে তা দেখছ? ওরা মেয়েদের উপর অত্যাচার করছে।’’ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে মমতার দাবি, ‘‘কেউ অসম্মান করলে অভিযোগ করবেন আপনারা।’’

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৩:৫৫ key status

মমতার ‘সংকল্প’

ওন্দার সভা থেকে তৃণমূলের সংকল্পের কথা বললেন মমতা। তিনি বলেন, ‘‘আমরা ১ কোটি ৩০ লক্ষ কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। এ বার আমাদের সংকল্প আগামী দিন এখন যে সব কাচা বাড়ি আছে, সব পাকা বাড়ি আমরা করে দেব। যাতে মানুষ একটা আশ্রয় পান। সব বাড়িতে জলের কল পৌঁছে যাবে।’’ বিজেপি-কে তোপ দেগে বলেন, ‘‘ওরা যতই প্রচার করুক আর মিথ্যে কথা বলুক। অনেক পয়সা আছে তো ওদের।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৩:৪৪ key status

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ মমতার

মমতা বলেন, ‘‘আমরা কথা দিলে কথা রাখি। আর ওরা প্রতারণা করে। সব জায়গায় ভোটের আগে গিয়ে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে ভোটের ফলপ্রকাশের পর আর খুঁজে পাওয়া যায় না।’’ দিন দুয়েক আগে পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে এসে শাহ তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করেছিলেন। তা নিয়ে ওন্দার সভা থেকে কটাক্ষ করলেন মমতা। বলেন, ‘‘ওরা তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেয় আবার। আমাদের চার্জশিট তোমাদের বিরুদ্ধে। তোমরা দেশের সঙ্গে অত্যাচার করেছ। খুন করেছ। দেশের সংবিধানকে ধ্বংস করে দিয়েছে। মা-ভাই-বোনদের উপর অত্যাচার করেছে।’’

Advertisement
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৩:৩৬ key status

নাম বাদ দেওয়া নিয়ে তোপ মমতার

এসআইআরে ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগলেন মমতা। তিনি বলেন, ‘‘ওদের প্রথম খেলা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া। সোনার বাংলা গড়তে হলে, বাংলার ভোটারদের নাম কেন বাদ দিচ্ছ? এই লিস্টেই জিতে তো প্রধানমন্ত্রী হয়েছ, এই লিস্টে যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকত, তাহলে এই লিস্টে তবে কেন বাংলায় ভোট হল না? তা হলে তুমি অনুপ্রবেশকারীর ভোটে জিতেছ? তোমাদের তো পদত্যাগ করা উচিত।’’

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৩:২৮ key status

‘ইভিএম মেশিন চেক করুন’

ওন্দা থেকে বিজেপি-কে নিশানা মমতার। ভোট-কারচুপির অভিযোগ করলেন তিনি। তাঁর বার্তা, ‘‘ইভিএম মেশিন চেক করুন। সার্টিফিকেট না-নিয়ে বার হবেন না গণনাকেন্দ্র থেকে।’’

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৩:২৬ key status

‘ভোটের সময় আমরা ঠিক করি না’

বাঁকুড়ার গরম নিয়ে উদ্বেগপ্রকাশ করেন মমতা। তিনি বলেন, ‘‘কী কবর বলুন, ভোটের সময় আমরা ঠিক করি না, কমিশন ঠিক করে।’’

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১২:১১ key status

ওন্দায় ভোটপ্রচারে মমতা

ওন্দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত দত্তের সমর্থনে ভোটপ্রচার করবেন মমতা। ওন্দা হাই স্কুল ফুটবল মাঠে তাঁর জনসভা। ঘটনাচক্রে শনিবার এই ওন্দাতেই সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কারণে রবিবারের সভা থেকে মমতা কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা।

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১২:১১ key status

মমতার রবিবাসরীয় প্রচার

রবিবার চারটি জনসভা করবেন তৃণমূলের সর্বময় নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি তিনি করেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। তার পরেই তিনি চলে আসেন বাঁকুড়ায়। সেখানেই পর পর তাঁর দু’টি জনসভা রয়েছে। বাঁকুড়ায় প্রথম জনসভাটি করবেন ওন্দায়। তার পরে ছাতনায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement