WB Assembly Elections 2026

‘যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের জন্য আইনজীবী দেব আমরা’! পাণ্ডবেশ্বরের জনসভায় দ্রুত সব তালিকা প্রকাশের দাবি মমতার

পশ্চিম বর্ধমানের নির্বাচনী প্রচারে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাণ্ডবেশ্বরে সভা থেকে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই বলে অভিহিত করলেন মমতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৩:৩২
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৫:০০ key status

বিজেপি-কমিশনকে তোপ মমতার

শুক্রবার পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে স্থানীয় লাউদোহা মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেন লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির নামে বিজেপির নাম ঢোকানো হচ্ছে। বেছে বেছে তৃণমূলের আসনগুলিকে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচনের কমিশনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “বাদবাকি লিস্ট (অতিরিক্ত ভোটার তালিকা) দ্রুত প্রকাশ করুন।” যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য ট্রাইবুনালে বিনা পয়সায় আইনজীবী দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন মমতা। তিনি বলেন, “আমাদের সংগঠকদের বলব, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দরখাস্ত নিন। এবং এই দরখাস্তগুলো ট্রাইবুনালে জমা দেওয়ার ব্যবস্থা করবেন। তাঁদের জন্য বিনা পয়সায় আইনজীবী দেওয়া হবে। যাঁদের নাম বাদ গিয়েছে, আইনজীবী তাঁদের হয়ে ট্রাইবুনালে লড়াই করবে।”

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৪:০২ key status

‘তোমরা বসে উকুন বাছো’

তৃণমূলের নির্বাচনী স্লোগান, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’-র প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, “যতই করো হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা।” একই সঙ্গে বিজেপিকে তোপ দেগে তাঁর সংযোজন, “কিচ্ছু করার নেই, তোমরা বসে উকুন বাছো।” 

Advertisement
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৩:৪৮ key status

আলুচাষিদের নিয়ে রাজনীতি হচ্ছে, অভিযোগ মমতার

আলুচাষিদের নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। 

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৩:৪৫ key status

দুয়ারে স্বাস্থ্যও করব: মমতা

ঘরের সামনে স্বাস্থ্য পরিষেবা দিতে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেবে সরকার। তৃণমূলের নির্বাচনী প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন মমতা। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৩:৩৮ key status

মা-বোনেদের রুখে দাঁড়ানোর আর্জি

বিজেপির বিরুদ্ধে মা-বোনেদের রুখে দাঁড়ানোর আর্জি মমতার।

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৩:৩৭ key status

লকডাউন মন্তব্য নিয়ে নাম না-করে মোদীকে তোপ মমতার

মমতা বলেন, “বলছে লকডাউন করবে। লকডাউন করে সবাইকে আটকে রাখবে। নোটবন্দি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল।”

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৩:৩৫ key status

‘এরা বলে ঝুট, করে লুট’


কেন্দ্রকে তোপ দেগে মমতা বললেন, “এরা বলে ঝুট, করে লুট।” আমাকেও বলছে, আমি নাকি চোর। একই সঙ্গে তাঁর সংযোজন, “জীবনে এক টাকা মাইনে নিই না। কারও পয়সায় চা খাই না।”

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৩:৩২ key status

কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই


বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই বলে অভিহিত করলেন মমতা। তিনি বলেন, বিজেপি কৌরব পক্ষ। আর তৃণমূল পাণ্ডব পক্ষ।

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৩:৩১ key status

প্রচারে মমতা

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচারে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement