WB Assembly Elections 2026

দুয়ারে সরকার কেউ করতে পারবে না, যতই টুকলি করুক, যা-ই করুক ! গলসি থেকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতার

পূর্ব বর্ধমানের গলসিতে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সিউড়িতে প্রথম জনসভা ছিল তাঁর। সেখান থেকে তিনি আসেন গলসিতে। এই সভা সেরে মুখ্যমন্ত্রী যাবেন বাঁকুড়া এবং দুর্গাপুরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৪:২৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:১৮ key status

এখন এসেছ বলতে, ‘হাম বাঙ্গাল মে রহেগা’, তোপ মমতার

‘‘এখন এসেছ বলতে, ‘হাম বাঙ্গাল মে রহেগা’। কিতনা দিন রহেগা? জাদা দিন রহোগে তো আপকা শকল দেখেঙ্গে তো সব আপকো ভুল জায়েঙ্গে। আপ দাঙ্গা করকে আয়া। ওই জন্য দাঙ্গাকারীকে কোনও মানুষ সমর্থন করে না।’’

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:১৫ key status

আমাকে ধমকালে আমি গর্জাই: মমতা

‘‘মনে রাখবেন, আমাকে ধমকালে আমি গর্জাই। চমকালে আমি বর্ষাই। আমাকে বর্ষালে আমি উতরাই। আমাকে উতরালে আমি এগিয়ে যাই। বাধাবিপত্তি মানি না। আমি মানুষকে মানি। তাই বিজেপির অত্যাচারের বাঁধ ভেঙে দিন। ওরা স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী। ওরা এই দেশকে ভালবাসে না। শুধু করে চুরি, আর টাকায় ভূরি ভূরি।’’ 

Advertisement
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:১২ key status

বিজেপি-র চারটি খেলার কথা উল্লেখ করলেন মমতা

‘‘দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো, বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা করেছ এসআইআর। অনেক বড় স্ক্যাম। কত কোটি কোটি টাকার খেলা। তার পরে করবে ডিলিমিটেশনের খেলা। তার পর করবে এনআরসি। চতুর্থ খেলা বাংলাকে দখল করা। বাইরের লোক দিয়ে ভোট করানো। অন্য কেউ ধরতে না পারলেও আমরা কিন্তু ধরতে পেরেছি। এবং আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করছি।’’

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:০২ key status

ইভিএম মেশিন ভাল করে দেখতে হবে, খোলা হাওয়ায় ঘুরলে হবে না: মমতা

‘‘ইভিএম মেশিন ভাল করে দেখতে হবে, খোলা হাওয়ায় ঘুরলে হবে না। যদি কোনও জায়গায় ইভিএম মেশিন খারাপ হয়ে যায়, মা-বোনেরা দয়া করে অপেক্ষা করবেন। যাতে আপনার ভোট বিজেপি লুট করতে না পারে।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৪:৫৪ key status

লক্ষ্মীর ভান্ডার কেন হল জানেন: মমতা

‘‘লক্ষ্মীর ভান্ডার কেন হল জানেন? মেয়েরা কিছু টাকা সঞ্চয় করে রাখে। বিপদ এলে, আত্মীয়স্বজন যখন আসে, তখন বার করে। নোটবন্দি যখন হল, তখন সব টাকা ফেরত দিতে হল। তখন আমি ভাবলাম মেয়েদের জন্য কিছু করা উচিত। আমরা বাংলায় প্রথম চিন্তা করেছিলাম মেয়েদের লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিতে হবে।’’

Advertisement
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৪:৪৪ key status

বিজেপির মতো মিথ্যা কথা বলি না, ভাঁওতা দিই না: মমতা

‘‘দিল্লির বিজেপি সরকার পাঁচ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দেয় না। কিন্তু আমরা নতুন প্রকল্প চালু করেছি। মহাত্মাশ্রী। যেটা কর্মশ্রী। রাস্তাঘাটের টাকা বন্ধ। আমরা আমাদের টাকা দিয়ে করেছি। আগের বার ইলেকশনে এসে বলেছিলাম, কোনও পদবি নয়, মানুষ দেখি, আমি সব পদবি, ধর্মকে সম্মান করি। বলেছিলাম, তোমাদের জন্য লক্ষ্মীর ভান্ডার করে দেব। ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন ১৫০০ টাকা করে পাচ্ছেন। বিজেপির মতো মিথ্যা কথা বলি না। ভাঁওতা দিই না। ইলেকশনের আগে বলবে ‘দেব’। তার পরে দেবে না, কেড়ে নেবে।’’

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৪:১৭ key status

লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী বিশ্বের এক নম্বর, এগুলো কেউ করতে পারবে না: মমতা

‘‘লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী বিশ্বের এক নম্বর, এগুলো কেউ করতে পারবে না। দুয়ারে সরকারও কেউ করতে পারবে না। যতই টুকলি করুক। ওরা বলে, কী একটা বলে, ‘মমতাজি নে নেহি কিয়া’। কী যেন নাম, আয়ুষ্মান ভারত। আমি বললাম কেন করব? আমায় ৫০ শতাংশ টাকা দিতে হবে। তার পর বলছ, একটা কাঁচাবাড়িতে একটা দেওয়াল পাকা থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, টেলিভিশন চ্যানেল থাকলে পাবে না। তা পাবেটা কী? কেউই তো পাবে না তা হলে।’’

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১২:৩৭ key status

গলসিতে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা

পূর্ব বর্ধমানের গলসিতে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিনের প্রথম জনসভা ছিল বীরভূমের সিউড়িতে। গলসির জনসভা সেরে তিনি যাবেন বাঁকুড়ায়। সেখানেও একটি পদযাত্রা করবেন। তার পর যাবেন দুর্গাপুরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement