West Bengal Election 2026

নির্বাচনী বিধি শুরু হতেই বারুইপুর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

ধৃতের নাম সামাদ আলী সর্দার। বারুইপুর থানা সূত্রে খবর, ধৃতের বাড়ি জয়নগর থানা এলাকার তিলপি অঞ্চলে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০২:০৫
Share:

উদ্ধার হওয়া টাকা। — নিজস্ব চিত্র।

নির্বাচনী বিধি শুরু হয়েছে গত ১৫ মার্চ। তার তিন দিনের মাথায় উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা।

Advertisement

জয়াতলা এলাকায় নাকা চেকিংয়ের সময়ে পুলিশের জালে ধরা পড়েন এক বাইক আরোহী।উদ্ধার করে প্রায় নয় লক্ষ টাকা। ধৃতের নাম সামাদ আলী সর্দার। বারুইপুর থানা সূত্রে খবর, ধৃতের বাড়ি জয়নগর থানা এলাকার তিলপি অঞ্চলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়াতলা এলাকায় নিয়মমাফিক তল্লাশি চলছিল। সেই সময়ে এক বাইক আরোহীকে সন্দেহজনক মনে হয়। তাঁকে দাঁড় করিয়ে বাইকে তল্লাশি চালানো হলে একটি ব্যাগ থেকে উদ্ধার হয় নয় লক্ষ টাকা। পুলিশের দাবি, তিলপি থেকে কুড়ালির দিকে যাচ্ছিলেন বাইক আরোহী।

Advertisement

উদ্ধার হওয়া টাকার উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement