নদিয়ার কৃষ্ণনগরে নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে।
• এখানে আমাদের জয়ী করুন। বাংলাকে বদলে দেব।
• বিজেপি যে সব রাজ্যে পাঁচ বছরও ক্ষমতায় থেকেছে, সেই রাজ্যও উন্নতির পথে ছুটতে শুরু করেছে।
• এত দিন বাংলাকে চালিয়েছে কমিউনিস্টরা। আর চালিয়েছে দু’রকমের কংগ্রেস। এরা সবাই মিলেই পশ্চিমবঙ্গকে এই জায়গায় নিয়ে এসেছে।
• কেরলে কমিউনিস্টরা বলছেন কংগ্রেসের চেয়ে খারাপ কিছু নেই। আর বাংলায় হাতে হাত ধরে চলছে। মানুষকে বোকা মনে করছেন ওঁরা।
• বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ মোদীর।
• শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যের ভোল বদলে দেব।
• কংগ্রেস দীর্ঘ দিন কেন্দ্রীয় সরকারে থেকেও কিছু করেনি।
• বাংলা-সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের উন্নতি না হলে দেশের সার্বিক উন্নতি হবে না।
• বাংলার উন্নতির জন্য আমার তিনটে এজেন্ডা— ১) বিকাশ, ২) দ্রুত বিকাশ, ৩) চারিদিকে বিকাশ
• সিন্ডিকেট সংস্কৃতি বানিয়েছে তৃণমূল। বিবেকানন্দ সেতু সেই সংস্কৃতির জ্বলন্ত প্রমাণ।
• সারদা থেকে শুরু করে নারদ ইস্যুতে ফের তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন নরেন্দ্র মোদী।
• প্রশাসনের অপব্যবহারের জন্য সরতে হয়েছিল ইন্দিরা গাঁধীকেও। এটা ভুলে যাবেন না।
• মমতাকে নির্বাচন কমিশন শোকজ করল, উত্তর মুখ্য সচিব কেন দিলেন? এটা বিধিভঙ্গ।
• মমতা বলছেন ১৯ মে’র পর নির্বাচন কমিশনকে দেখে নেব। গত পাঁচ বছরে যদি রাজ্যের মানুষের দুঃখ দেখতেন, তা হলে ১৯ তারিখের পর কমিশনকে দেখে নেওয়ার কথা বলতে হত না।
• আসলে গণতন্ত্রের প্রতি মমতা দিদির কোনও আস্থা নেই।
• সারা পৃথিবীতে ভারতের নির্বাচন কমিশনের একটা মর্যাদা আছে। সব দলের উচিত কমিশনকে শ্রদ্ধা করা।
• ভোটের আগেই হেরে বসে আছেন মমতা। তিনি আর তাঁর দল এখন আর নির্বাচন লড়ছে না। লড়ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
• বাংলার অক্সফোর্ড ছিল এই জায়গা। কী ছিল, কী হয়ে গেল!
• কৃষ্ণনগরে এসেই সরভাজা, সরপুরিয়ার কথা মনে পড়ে।
• আমার প্রিয় ভাই ও বোনেরা, শুভ নববর্ষ। আপনাদের ভালবাসা দেখে খুব ভাল লাগে। আপনারা সবাই কেমন আছেন? বাংলায় ভাষণ শুরু করলেন মোদী।