Narendra Modi on BJP's Bengal victory LIVE

‘বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে, এ বার বদলা নয়, বদল’, বলছেন মোদী, পরনে ধুতি-পাঞ্জাবি

সমাজমাধ্যমে মোদী লিখেছেন, ‘‘২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৮:৫৮
Share:

দিল্লিতে বিজেপির সদর দফতরে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২০:০১ key status

মোদীর মুখে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ

প্রধানমন্ত্রীর মুখে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। মোদী জানান, বিহার, ওড়িশার মতো পশ্চিমবঙ্গের মানুষও এনডিএ-র উপর ভরসা রেখেছে। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:৫৮ key status

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Advertisement
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:৫৬ key status

এ বার বদলা নয়, বদল: মোদী

মোদী বলেন, “বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে, এ বার বদলা নয়, বদল।” 

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:৫৩ key status

প্রথম বার ভয় নয়, লোকতন্ত্র জিতল

মোদী জানান, পশ্চিমবঙ্গে এই প্রথম বার ভয় নয়, লোকতন্ত্র জিতল। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:৪৬ key status

‘আজ থেকে বাংলা ভয়মুক্ত হল’

প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে। আজ থেকে বাংলা ভয়মুক্ত হল।” 

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:৩৯ key status

‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেল’

প্রধানমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেল।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:৩৬ key status

পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোটদান ঐতিহাসিক: মোদী

পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোটদানের হারকে ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:৩৫ key status

গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, পদ্ম ফুটেছে: মোদী

মোদী বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, সর্বত্র পদ্ম ফুটেছে।” প্রধানমন্ত্রী জানান, বিহারে ভোটের ফলের দিনই তিনি বলেছিলেন যে, গঙ্গা বিহার হয়ে গঙ্গাসাগরে যায়। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:২৬ key status

ভারতের সংবিধানের জয় হয়েছে: মোদী

মোদী বলেন, “গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক। এটা গণতন্ত্রের জয়, সংবিধানের জয়।” 

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:২২ key status

বিজেপির কোটি কোটি কর্মীকে ধন্যবাদ জানালেন মোদী

বিজেপির কোটি কোটি কর্মীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:১৫ key status

পশ্চিমবঙ্গে জয়ের জন্য দলের কর্মী-সমর্থকদের ধন্যবাদ নিতিন নবীনের

পশ্চিমবঙ্গে জয়ের জন্য দলের কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:০৮ key status

ভোট দেওয়ার জন্য পাঁচ রাজ্যের ভোটারদের ধন্যবাদ বিজেপি সভাপতি নিতিনের

বিজেপিকে ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং পুদুচেরির ভোটারদের ধন্যবাদ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:০৭ key status

স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মীরা

মোদী পৌঁছোনোর পরেই স্লোগান দিচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:০৪ key status

ধুতি-পাঞ্জাবি পরে মঞ্চে উঠলেন মোদী

ধুতি-পাঞ্জাবি পরে মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:০১ key status

দিল্লিতে বিজেপির সদর দফতরে মোদী

দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই সেখানে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement