Sunny Kaushal

সম্পর্কে ফাটল ভিকি কৌশলের ভাই সনী ও শর্বরীর! অভিনেত্রীর খ্যাতির জন্যই চিড় ধরল প্রেমে?

সনী বা শর্বরী কেউই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। তবুও দু’জনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। শোনা যায়, একটি ছবিতে কাজ করার সময়েই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২২:৪৫
Share:

সনী ও শর্বরীর বিচ্ছেদের কারণ কী? ছবি: সংগৃহীত।

বহু দিন ধরেই সম্পর্কে ছিলেন সনী কৌশল ও শর্বরী ওয়াঘ। এমনই শোনা যায়। কিন্তু সেই সম্পর্কে নাকি ইতি টেনেছেন দুই তারকা। কিন্তু কারণ কী?

Advertisement

সনী বা শর্বরী কেউই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। তবুও দু’জনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। শোনা যায়, একটি ছবিতে কাজ করার সময়েই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। তবে কয়েক বছর সম্পর্কে থাকার পর নাকি তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এমনই গুঞ্জন বলিউডে। যদিও শর্বরী বা সনী কেউই এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেননি।

শোনা যাচ্ছে, তাঁদের আলাদা হওয়ার নেপথ্যে রয়েছে কর্মজীবন। দু’জনের কর্মজীবনে বেশ কিছু পরিবর্তন আসার জন্যই নাকি দূরত্ব তৈরি হয়েছে। গত কয়েক বছরে শর্বরীর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে এবং তিনি একের পর এক বড় সুযোগ পেয়েছেন। অন্য দিকে, সনী কৌশল এখনও কেরিয়ারে বড় সুযোগের অপেক্ষায় রয়েছেন। দু’জনের পেশাগত জীবনের এই পার্থক্য নাকি তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি করে।

Advertisement

বড় মাপের ছবিতে শর্বরী কাজ করছেন পর পর। তবে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন সনীও। ‘শিদ্দত’, ‘চোর নিকল কে ভাগা’, ‘ফির আয়ি হসীন দিলরুবা’র মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কিন্তু শর্বরীর বাড়তে থাকা জনপ্রিয়তা এবং ব্যস্ত কাজের চাপ তাঁদের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এমনই গুঞ্জন ছড়িয়েছে।

দুই তারকার এক ঘনিষ্ঠ সূত্রের মতে, “আজ শর্বরী আসলে সনীর থেকে বেশি জনপ্রিয়। তাই বিষয়টি দু’জনের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি করেছিল। এই বিষয়টিই বিচ্ছেদের কারণ হতে পারে।” যদিও দুই তারকা এখনও নীরব।

এ দিকে, বিচ্ছেদের খবরের মাঝেই শর্বরীর সঙ্গে বেদাঙ্গ রায়নার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তাঁরা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ছবিতে জুটি বেঁধেছেন। বেদাঙ্গ সম্পর্কে ছিলেন খুশি কপূরের সঙ্গে। সেই সম্পর্কেও নাকি ইতি হয়েছে। তার পরেই বেদাঙ্গ ও শর্বরীর মধ্যে সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছে।

শর্বরীকে এর পরে দেখা যাবে ‘আলফা’ ছবিতে। আলিয়া ভট্টও রয়েছেন সেই ছবিতে। ছবিটি মুক্তি পাবে ৩ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement