West Bengal Assembly Election 2026

‘বাংলার আত্মা দিয়ে গঙ্গা বয়ে যায়’, হাতে ক্যামেরা নিয়ে সকালে নৌকাবিহার করে সমাজমাধ্যমে লিখলেন মোদী

গঙ্গাবক্ষে নৌকাবিহারের পর সমাজমাধ্যমে একাধিক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। একটি পোস্টে তিনি বাঙালির কাছে গঙ্গার মাহাত্ম্যের কথা তুলে ধরেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৯:৫৯
Share:

গঙ্গাবক্ষে নৌকাবিহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার সকালে। ছবি: প্রধানমন্ত্রীর সমাজমাধ্যমের পাতা থেকে সংগৃহীত

গঙ্গাবক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গঙ্গায় নৌকাবিহারের একাধিক ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ছবিগুলিতে দেখা যাচ্ছে, নৌকায় বসে রয়েছেন প্রধানমন্ত্রী। পিছনে দেখা যাচ্ছে হাওড়া এবং বিদ্যাসাগর সেতু। এ-ও দেখা যাচ্ছে যে, চোখে রোদচশমা পরে ক্যামেরা নিয়ে ছবি তুলছেন প্রধানমন্ত্রী।

Advertisement

গঙ্গাবক্ষে নরেন্দ্র মোদী। শুক্রবার। ছবি: সমাজমাধ্যম

গঙ্গাবক্ষে নৌকাবিহারের পর সমাজমাধ্যমে একাধিক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। একটি পোস্টে তিনি পশ্চিমবঙ্গ এবং বাঙালির কাছে গঙ্গার মাহাত্ম্যের কথা তুলে ধরেন। লেখেন, “প্রতিটি বাঙালির কাছে গঙ্গা একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটা বলাই যায় যে, গঙ্গা বাংলার আত্মা দিয়ে প্রবাহিত হচ্ছে।”

গঙ্গার ছবি তুলছেন প্রধানমন্ত্রী। শুক্রবার। ছবি: সমাজমাধ্যম

সমাজমাধ্যমের ওই পোস্টে মোদী এ-ও লিখেছেন যে, “আজ সকালে কলকাতায় আমি হুগলি নদীর বুকে কিছু ক্ষণ সময় কাটালাম। মা গঙ্গাকে কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগও পেলাম।” একই সঙ্গে মোদী জানিয়েছেন, এই সফরে নৌকার সওয়ারি এবং প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। সব শেষে মোদী লিখেছেন, “আমরা উন্নত পশ্চিমবঙ্গ এবং বাঙালির উন্নতির জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ, সে কথা হুগলির উপর আরও এক বার উল্লেখ করছি।” নৌকাবিহারের একটি ভিডিয়োও পোস্ট করেন প্রধানমন্ত্রী।

Advertisement

মোদীকে দেখতে উৎসুক জনতার ভিড়। শুক্রবার। ছবি: সমাজমাধ্যম

বৃহস্পতিবার রাজ্যে এসে মথুরাপুর এবং কৃষ্ণনগরে জনসভা করেন প্রধানমন্ত্রী। তার পর রোড শো করেন হাওড়ায়। প্রধানমন্ত্রী রাত্রিবাস করেন রাজভবন (অধুনা লোকভবন)-এ। শুক্রবার উত্তর ২৪ পরগনার পানিহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সভা করবেন তিনি। বৃহস্পতিবার নির্বাচনী সভা থেকে কিছু ক্ষণ বিরতি নিয়ে বেলুড় মঠে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ সফরে এসে এর আগেও একাধিক বার মোদী বেলুড় মঠে গিয়েছেন। সেখানে রাত্রিযাপনও করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement