West Bengal Assembly Election 2026

হিংসামুক্ত ভোট লক্ষ্য, হাওড়ায় থানা পরিদর্শন পুলিশ কমিশনারের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন হাওড়া সাউথ ডিভিশনের সাঁকরাইল, ডোমজুড়, জগাছা থানা-সহ নাজিরগঞ্জ, মানিকপুর ফাঁড়ি পরিদর্শন করেন পুলিশ কমিশনার। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। সংশ্লিষ্ট থানার আধিকারিকদের নির্বাচন সংক্রান্ত নির্দেশও দেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৮:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

ভোটদাতারা যাতে ভয়হীন ভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে রবিবার হাওড়ার বিভিন্ন থানায় গিয়ে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করলেন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। উপস্থিত ছিলেন হাওড়াপুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা। বৈঠকে নির্বাচন কমিশনেরছ’দফা নির্দেশ সম্পর্কে আধিকারিকদের অবহিত করেন পুলিশ কমিশনার।সেই সঙ্গে নির্দেশ দেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে কমিশনের ওই সব নির্দেশ অবশ্যই কার্যকর করতে হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন হাওড়া সাউথ ডিভিশনের সাঁকরাইল, ডোমজুড়, জগাছা থানা-সহ নাজিরগঞ্জ, মানিকপুর ফাঁড়ি পরিদর্শন করেন পুলিশ কমিশনার। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। সংশ্লিষ্ট থানার আধিকারিকদের নির্বাচন সংক্রান্ত নির্দেশও দেন তিনি।

পরে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার জানান, ২৯ এপ্রিল হাওড়ায় ভোটগ্রহণ যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ছ’দফা নির্দেশ দিয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ,এ বারের নির্বাচন হিংসামুক্ত, প্রভাবমুক্ত করতে হবে। কোনও এলাকায় কোনও বুথ জ্যাম করতে দেওয়া যাবে না। কেউ যাতে ভুয়ো ভোট না দিতে পারেন, সে দিকে কড়া নজর রাখতে হবে। তিনি বলেন, ‘‘ভোটে অশান্তি ঠেকাতে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রত্যেক ভোটদাতা যাতে নিজের ভোট নিজে দিতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সচেষ্ট থাকবে।’’

পুলিশ সূত্রের খবর, ভোটের আগে শহরে যাতে বেআইনি অস্ত্র বা নগদ টাকা ঢুকতে না পারে, তার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা তল্লাশি শুরু হয়েছে। ভোটের দিন গোলমাল পাকাতে পারে, এমন দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যে ১২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন