বারাসতে আটকানো হল কাকলি-চিরঞ্জিতের মিছিল

পুরো মিছিলের অনুমতি ছিল না, তাই গন্তব্যের কিছু আগেই শুক্রবার বিকালে বারাসতে আটকে দেওয়া হল তৃণমূলের মিছিল। এ দিন বারাসতের তৃণমূল প্রার্থীর হয়ে ‘রোড শো’-তে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার, মুনমুন সেন-সহ দেবশ্রী রায়ের মতো তারকারাও।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ২১:১৪
Share:

পুরো মিছিলের অনুমতি ছিল না, তাই গন্তব্যের কিছু আগেই শুক্রবার বিকালে বারাসতে আটকে দেওয়া হল তৃণমূলের মিছিল। এ দিন বারাসতের তৃণমূল প্রার্থীর হয়ে ‘রোড শো’-তে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার, মুনমুন সেন-সহ দেবশ্রী রায়ের মতো তারকারাও। কলোনি মোড় থেকে মিছিল চাঁপাডালি হয়ে শেষ হওয়ার কথা ছিল ডাকবাংলো মোড়ে। কিন্তু তার আগেই শেঠপুকুর মাঠে মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশ জানায়, ডাকবাংলো মোড় পর্যন্ত মিছিলের আগাম অনুমতি নেওয়া হয়নি। তাই ওই পর্যন্ত যাওয়া যাবে না। তবে এ বিষয়ে চিরঞ্জিত বলেন, ‘‘আসলে মিছিলে প্রচুর কর্মী-সমর্থক হয়ে যাওয়ায় ডাকবাংলো মোড় পর্যন্ত যাওয়ার ইচ্ছা থাকলেও যানজটের আশঙ্কায় মিছিল আর এগোনো হয়নি।’’

Advertisement

আরও পড়ুন- ২০১৬ সালে বিশ্বের জনপ্রিয়তম ১০ দ্বীপ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement