—প্রতীকী চিত্র।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নানা পর্বে রাজ্য জুড়ে অন্য নানা দলের মতো এসইউসি-ও ‘হেল্প ডেস্ক’ চালু করেছিল। এ বার ট্রাইবুনালে আবেদন করার জন্য জনসাধারণকে আইনি সহায়তা করতে কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় ‘হেল্প ডেস্ক’ চালু করল এসইউসি। বিভিন্ন জেলায় দলের তরফে যে আইনজীবীরা সাধারণ মানুষকে সহযোগিতা করবেন, তাঁদের নাম ও ফোন নম্বর ইতিমধ্যেই এসইউসি-র তরফে প্রচার করা হচ্ছে। এসইউসি-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর রবিবার বলেছেন, “ভোটার তালিকা থেকে যাঁদের নাম মুছে গিয়েছে, ট্রাইবুনালে বিচার পেতে গেলে তাঁদের অত্যন্ত অসুবিধা হওয়ার আশঙ্কা রয়েছে। এই সমস্যার সমাধান করতেই আমাদের এমন উদ্যোগ।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে