West Bengal Assembly Election 2026

‘রূপশ্রী’র অনুদান কবে, আতান্তরে বহু পরিবার

আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই কার্যকর হয়েছে আচরণবিধি। নিয়ম অনুযায়ী, এই সময়ে নতুন প্রকল্প চালু বা উপভোক্তাদের আর্থিক সুবিধা প্রদান স্থগিত রাখা হয়, যাতে ভোটারদের প্রভাবিত না করা যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৮:৩৯
Share:

— প্রতীকী চিত্র।

নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পরে রূপশ্রী প্রকল্পের অনুদান মিলছে না, এমনই অভিযোগ উঠেছে ভাঙড় ও পার্শ্ববর্তী ব্লকগুলিতে। এর জেরে সমস্যায় পড়েছেন বহু হবু কনে ও তাঁদের পরিবার।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই কার্যকর হয়েছে আচরণবিধি। নিয়ম অনুযায়ী, এই সময়ে নতুন প্রকল্প চালু বা উপভোক্তাদের আর্থিক সুবিধা প্রদান স্থগিত রাখা হয়, যাতে ভোটারদের প্রভাবিত না করা যায়।

রূপশ্রী প্রকল্পে ১৮ বছর পূর্ণ হওয়ার পরে বিয়ের ক্ষেত্রে রাজ্য সরকার এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেয়। বিয়ের অন্তত এক মাস আগে আবেদন করতে হয় এবং যাচাইয়ের পরে সেই টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। অভিযোগ, এই অনুদান এখন আটকে রয়েছে। ভাঙড় ১ ও ২, ক্যানিং ২-সহ বিভিন্ন ব্লক অফিসে প্রতিদিনই অনুদানের দাবিতে ভিড় করছে বহু পরিবার। ভাঙড়ের জয়পুর গ্রামের এক বাসিন্দা জানান, ২১ এপ্রিল তাঁর মেয়ের বিয়ে। সময় মতো আবেদন করে এখনও অনুদান পাননি।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরনো প্রকল্পের ক্ষেত্রেও আচরণবিধি চলাকালীন টাকা ছাড়তে হলে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন। এখনও পর্যন্ত সেই নির্দেশিকা মেলেনি। ভোট প্রক্রিয়া শেষ হলে বা কমিশনের অনুমতি মিললে বকেয়া অর্থ ছাড়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন