West Bengal Election 2026

যানজটের কবলে খোদ তৃণমূল প্রার্থী!

বারাসত শহরে যানজট নতুন বিষয় নয়। তাৎপর্যপূর্ণ ভাবে, আসন্ন ভোটে বারাসতের যানজট নিয়ে শাসকের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। সোমবার সব্যসাচীকে নিয়ে বারাসত থানার কাছে কে এন সি রোড থেকে তৃণমূলের মিছিল ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ০৮:৪১
Share:

— প্রতীকী চিত্র।

বারাসতে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময়ে যানজটে নাকালহলেন খোদ শাসকদলের প্রার্থী সব্যসাচী দত্ত। বারাসত শহরে যানজট নতুন বিষয় নয়। তাৎপর্যপূর্ণ ভাবে, আসন্ন ভোটে বারাসতের যানজট নিয়ে শাসকের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। সোমবার সব্যসাচীকে নিয়ে বারাসত থানার কাছে কে এন সি রোড থেকে তৃণমূলের মিছিল ছিল। গন্তব্য ছিল বারাসত আদালত চত্বর। অভিযোগ, কে এন সি মোড় দিয়ে মিছিল নিয়ে যাওয়ার জন্য ট্র্যাফিক পুলিশের তরফে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। যার ফল, লোক চলাচলের কারণে ওই জায়গায় তীব্র যানজট হয়।

পরে মনোনয়ন জমা দিয়ে সব্যসাচী তোপ দাগেন বারাসত ট্র্যাফিকের বিরুদ্ধে। তিনি বলেন, ‘‘এখানকার ট্র্যাফিক পুলিশ অকর্মণ্য, মানুষকে হেনস্থা করা ছাড়া কিছু জানে না। আমি এর ভুক্তভোগী। জিতে এলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’’ জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ করেছেন প্রার্থী। যদিও বারাসতের ডেপুটি পুলিশ সুপার (ট্র্যাফিক) নীহাররঞ্জন রায় বলেন, ‘‘উনি কী অভিযোগ করেছেন, আমি জানি না। তবে কোথাও ওঁকে ট্র্যাফিক ব্যবস্থার জন্য সমস্যায় পড়তে হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন