ছবি জাল ছিল, বানানো হয়েছিল ফোটোশপে, মেনে নিল তৃণমূল

তৃণমূল কংগ্রেস জানিয়েই ফেলল, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অফিসিয়াল’-এর ফেসবুক অ্যাকউন্ট থেকে যে ছবিগুলি ফেসবুকে পোস্ট করা হয়েছিল, সেগুলির একটি ছিল ‘ফোটোশপ্‌ড’। মানে সেটি ফোটোশপে বানানো হয়েছিল!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ২১:৪৮
Share:

যেন ক্লাসের সেই লাস্ট বেঞ্চার!

Advertisement

স্যরের কানমলা খেয়ে, নাকখত-টত দিয়ে শেযমেশ যে সত্যি কথাটা বলেই ফেলল!


তৃণমূলের ফেসবুক পেজে সেই স্বীকারোক্তি।

Advertisement

তৃণমূল কংগ্রেস জানিয়েই ফেলল, ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অফিসিয়াল’-এর ফেসবুক অ্যাকউন্ট থেকে যে ছবিগুলি ফেসবুকে পোস্ট করা হয়েছিল, সেগুলির একটি ছিল ‘ফোটোশপ্‌ড’। মানে সেটি ফোটোশপে বানানো হয়েছিল!

মানে, নারদ কাণ্ডে যেমন টেবিলের তলা দিয়ে হাত বাড়িয়ে ঘুষ নিতে দেখা গিয়েছিল তৃণমূল নেতা-মন্ত্রী-সাংসদদের, তেমনই একটি বিশেষ সম্প্রদায়ের ভোট টানতে জাল ছবি কাণ্ডে সর্বভারতীয় দুই বর্ষীয়ান নেতার ছবি নিয়ে ‘কারিকুরি’ করে ফেললেন তৃণমূল নেতারা। যাকে কেউ কেউ ‘জালিয়াতি’ বলে কটাক্ষ করতেও ছাড়ছেন না!

তবে ‘সততা’র ভাবমূর্তির যেটুকু বাকি ছিল, এ দিন সেই পর্দাটাও সরে গিয়েছে তৃণমূলের ওয়েবসাইটে দেওয়া ওই জাল ছবি সরিয়ে নেওয়ার বিবৃতিতে। যাতে বলা হয়েছে, ‘‘আমাদের (তৃণমূল) সাংবাদিক সম্মেলনে যে দু’টি ভিডিও আর ছ’টি ছবি প্রকাশ করা হয়েছিল, তার মধ্যে একটি ছবিকে সরিয়ে ফেলা হয়েছে। কারণ, আমাদের রিসার্চ টিম পরে খতিয়ে দেখেছে, ওই ছবিটি ফোটোশপে বানানো হয়েছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement