‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে আমার এখনও পর্যন্ত সাক্ষাতের সৌভাগ্য হয়নি। তৃণমূল যে ছবি প্রকাশ করেছে, তা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য।’’ শনিবার এই ভাবেই তাঁর প্রতিক্রিয়া জানালেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। সম্প্রতি তৃণমূলের একটি সাংবাদিক সম্মেলনে দেখানো হয়েছিল, রাজনাথ মিষ্টি মুখ করাচ্ছেন কারাটকে। তা নিয়ে এ দিন তুমুল হই চই বেধে যায় বিজেপি ছবিটিকে ছবিটিকে জাল বলে চিহ্নিত করায়।