West Bengal Assembly Election 2026

দলের প্রায় ৮০০ জন কর্মীকে গ্রেফতার করাতে পারে কমিশন! আশঙ্কাপ্রকাশ করে হাই কোর্টে তৃণমূল, মিলল মামলার অনুমতি

তৃণমূলের আর্জির প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ। আগামী বুধবার মামলাটির শুনানি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১১:০৩
Share:

কর্মীদের গ্রেফতার পারে কমিশন, আশঙ্কাপ্রকাশ করে হাই কোর্টে গেল তৃণমূল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গোটা রাজ্যে প্রায় ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করাতে পারে নির্বাচন কমিশন! এমন আশঙ্কাপ্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল তৃণমূল। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্জি, অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ করুক উচ্চ আদালত।

Advertisement

তৃণমূলের আর্জির প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ। আগামী বুধবার মামলাটির শুনানি হতে পারে।

তৃণমূলের বক্তব্য, তাদের প্রায় ৮০০ জন কর্মীকে নজরে রেখেছে কমিশন। তাঁদের গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্যের শাসকদল। তার পরেই আদালতকে বিষয়টি সম্পর্কে অবহিত করে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানায় তৃণমূল। আদালতে কল্যাণ বলেন, “ওই তৃণমূল কর্মীদের গ্রেফতারির আশঙ্কা করা হচ্ছে।”

Advertisement

প্রসঙ্গত, প্রায় প্রতিটি নির্বাচনী সভা থেকেই তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতারি নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, “অনেককে গ্রেফতার করার চেষ্টা হবে।” কমিশনের উপরমহল থেকে তৃণমূল কর্মীদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। এই আবহে তৃণমূল কর্মীদের গ্রেফতারির আশঙ্কা করে হাই কোর্টে গেল তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement