Bhabanipur Assembly Election Results 2026 LIVE

ভবানীপুরে শুভেন্দুর জয় নিশ্চিত হতেই সাখাওয়াতের বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পিছিয়ে। শুভেন্দু অধিকারী ওই কেন্দ্রে বিজেপির টিকিটে ব্যবধান বাড়িয়েই চলেছেন। কর্মীরা উচ্ছ্বসিত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১১:৩৩
Share:

ভবানীপুরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২১:২০ key status

ভবানীপুরে মমতা পরাজিত

গণনা শেষ। ভবানীপুরে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। ১৫১০৫ ভোটে জিতলেন শুভেন্দু।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২১:১৪ key status

আরও এগোলেন শুভেন্দু

১৫০১০ ভোটে ভবানীপুরে এগিয়ে শুভেন্দু অধিকারী। গণনা প্রায় শেষ।

Advertisement
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২১:০১ key status

এগিয়ে শুভেন্দু

ভবানীপুরে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২০:৫২ key status

শুভেন্দুর ব্যবধান বাড়ল

শুভেন্দু অধিকারী ভবানীপুরে এগিয়ে ৬২৩৫ ভোটে। গণনা চলছে।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২০:২৫ key status

মমতার বাড়িতে কল্যাণ

মমতার কালীঘাটের বাড়িতে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর পুত্র শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ায় পরাজিত হয়েছেন।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২০:১১ key status

৩৮০০ ভোটে এগিয়ে শুভেন্দু

১৯ রাউন্ড শেষে শুভেন্দু অধিকারী এগিয়ে ৩৮০০ ভোটে।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২০:০৩ key status

কী বললেন মমতা

গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় মমতা বলেন, ‘‘১০০-র বেশি আসনে গণনা লুটে নিয়েছে বিজেপি।’’

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:৫০ key status

বাড়ি ফিরলেন মমতা

গণনাকেন্দ্র থেকে বেরিয়ে কালীঘাটে নিজের বাড়িতে ফিরলেন মমতা।

গণনাকেন্দ্র ছেড়ে বাড়ির পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সারমিন বেগম।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:৪২ key status

গণনাকেন্দ্র ছাড়লেন মমতা

ভবানীপুরে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হচ্ছে। ২৯৫৬ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৯:১৫ key status

এগিয়ে গেলেন শুভেন্দু

ভবানীপুরে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। ১৬ রাউন্ড গণনার শেষে ৫৩৮ ভোটে পিছিয়ে মমতা। বাকি আরও চার রাউন্ড।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৮:১৫ key status

তৃণমূলের পাল্টা

তৃণমূলের পাল্টা অভিযোগ, ভবানীপুরে গণনায় কারচুপির চেষ্টা করছে নির্বাচন কমিশন। তাই গণনা বন্ধ করে রাখা হয়েছে। মমতার এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৮:০৮ key status

গণনা থমকে

শুভেন্দু অধিকারীর মুখ্য নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাসের অভিযোগ, ১৬ রাউন্ড গণনার পর ভবানীপুরে ভোট গোনা থমকে গিয়েছে। গণনাকেন্দ্রে মারপিট শুরু করেছে তৃণমূল। সূর্যনীলের পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

শুভেন্দু অধিকারীর মুখ্য নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৭:২৩ key status

মমতার ব্যবধান আরও কমল

১৬ রাউন্ড গণনা শেষে দু’হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবধান আরও কমালেন শুভেন্দু।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৬:৪২ key status

আরও এগোলেন শুভেন্দু

ভবানীপুরে শুভেন্দু অধিকারী আরও এগোলেন। এখনও এগিয়ে মমতা। ৫৩০০ ভোটে তিনি এগিয়ে আছেন। ১৩ রাউন্ড গণনার শেষে ব্যবধান সাত হাজার থেকে কমে পাঁচ হাজার হয়ে গিয়েছে।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৫:১১ key status

সাত হাজারে নামল ব্যবধান

মমতার ব্যবধান সাত হাজারে নেমে এল। ১২ রাউন্ড শেষে ৭১৮৪ ভোটে এগিয়ে মমতা।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৪:২২ key status

দফতর থেকে বেরোলেন শুভেন্দু

নিজাম প‍্যালেসে দফতর থেকে বেরোলেন শুভেন্দু অধিকারী। গণনাকেন্দ্রে গিয়েছেন।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৪:২১ key status

শুভেন্দুর ব্যবধান কমল

ভবানীপুরে ১১ নম্বর রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট ৪২৭৯৬। শুভেন্দু পেয়েছেন ৩৩,৩২৯ ভোট। ব্যবধান ৯৪৬৭।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৪:০২ key status

মমতার ব্যবধান কমল

ভবানীপুরে মমতার ব্যবধান কিছুটা কমল। দশম রাউন্ডের গণনা চলছে। ১২ হাজার ভোটে এগিয়ে আছেন মমতা। তিনি পেয়েছেন ৪১ হাজারের বেশি ভোট। শুভেন্দুর প্রাপ্ত ভোট ২৯ হাজার।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৩:০৯ key status

সপ্তম রাউন্ডের গণনা শেষে কে কোথায়

সপ্তম রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১৫৪৫১। মমতা পেয়েছেন ৩২৮২২টি ভোট। ব্যবধান ১৭ হাজারের বেশি।

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১২:৩০ key status

আরও এগোলেন মমতা

ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১১,১৫৫। মমতার প্রাপ্ত ভোট ৩০,৫৪৮। ব্যবধান ১৯,৩৯৩।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement