AIIMS Kalyani Recruitment 2026

এমস কল্যাণী-তে দু’টি ভিন্ন পদে কর্মী প্রয়োজন, প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে কী ভাবে?

নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৮,০০০ থেকে ৫৬,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৯:৫৭
Share:

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। সম্প্রতি তেমনই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। প্রতিষ্ঠানের একটি বিভাগে কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ মিলবে।

Advertisement

প্রতিষ্ঠানের সাইকিয়াট্রি বিভাগে গবেষণার কাজ হবে। ক্যানসার রোগীদের মানসিক চাপ কমানোর জন্য পদক্ষেপ করবে এমস কল্যাণী। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

প্রকল্পের জন্য রিসার্চ সায়েন্টিস্ট-১ এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা চার। তাঁর কাজের মেয়াদ থাকবে প্রথমে ছ’মাস। পরে শর্তসাপেক্ষে তিন বছর বাড়ানো হতে পারে মেয়াদ। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৮,০০০ থেকে ৫৬,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও।

Advertisement

দু’টি ভিন্ন পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩০ এবং ৩৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, মনোবিদ্যায় উচ্চশিক্ষার ডিগ্রি থাকাও জরুরি। বাকি যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠাতে হবে সমস্ত নথি। আগামী ৫ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ৬ মার্চ প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement