Nandigram TMC Leader Punished

শুভেন্দুর নন্দীগ্রামে ধৃত তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ, ফলতার ‘পুষ্পা’কেও শুক্রবারে একই শাস্তি

গত রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন নন্দীগ্রাম কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৮:৫১
Share:

নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ। —নিজস্ব চিত্র।

হাওড়়া থেকে দক্ষিণ ২৪ পরগনা, দুষ্কৃতী থেকে দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে হাফ প্যান্ট, অন্তর্বাস পরিয়ে রাস্তায় হাঁটাচ্ছে পুলিশ। ফলতার তৃণমূল নেতা ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে পর পর দু’দিন ওই ভাবে হাঁটানো হয়েছে। সেই ছবি দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘গড়’ নন্দীগ্রামেও। হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতাকে টি শার্ট, হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ।

Advertisement

গত রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন নন্দীগ্রাম কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসাবাজারে বিজেপি কর্মী রথিবালা আড়ির খুনের ঘটনায় নাম জড়ায় ওই তৃণমূল নেতার।

তা ছাড়াও ২০২২ সালে নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ মামলাতেও নাম রয়েছে আব্দুলের। তৎকালীন বিরোধী দলের নেতাকর্মীদের মারধরের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে আব্দুলের বিরুদ্ধে।

Advertisement

তবে পুলিশের খাতায় দীর্ঘ দিন ধরে ফেরার ছিলেন তৃণমূল নেতা। গত রবিবার রাতে নন্দীগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। সোমবার হলদিয়া আদলতে হাজির করানো হলে বিচারক অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে শুক্রবরা ধৃতকে নিয়ে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় যায়। তবে ধৃতের পরনে ছিল সেই হাফ প্যান্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement