AIIMS Kalyani Recruitment 2025

এমস কল্যাণীতে ৩৫টি পদে কর্মী নিয়োগ, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে

নিযুক্তদের বেতনক্রম হবে ১৫,৬০০-৩৯,১০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে গ্রস পে বাবদ ৬,৬০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৭:১০
Share:

এমস কল্যাণী। সংগৃহীত ছবি।

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ চাকরির সুযোগ। মঙ্গলবার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের ২৫টি বিভাগে চিকিৎসক নিয়োগ করা হবে। তাঁরা প্রতিষ্ঠানে নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

প্রতিষ্ঠানে নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৩৫। নিযুক্তেরা প্রতিষ্ঠানের যে সমস্ত বিভাগে কাজের সুযোগ পাবেন, সেগুলি হল— বায়োকেমিস্ট্রি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ডার্মাটোলজি, এন্ডোক্রিনোলজি, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন-সহ অন্যান্য বিভাগ। সংশ্লিষ্ট পদে নিযুক্ত চিকিৎসকদের চুক্তির মেয়াদ থাকবে সর্বাধিক তিন বছর।

সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪৫ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে ১৫,৬০০-৩৯,১০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে গ্রস পে বাবদ ৬,৬০০ টাকা। আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক বিভাগ এবং অনলাইনে আগামী ৩০ এপ্রিল এবং ১ মে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু সকাল সাড়ে ৯টা থেকে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement