JU Recruitment 2026

অর্থ দেবে এএনআরএফ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খোঁজ গবেষকের, দিতে হবে শুধু ইন্টারভিউ

প্রতি মাসে ৭৫,৪০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমডি, এমএস অথবা এমডিএস ডিগ্রি থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৯:৪৮
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে গবেষণার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

রিসার্চ অ্যাসোসিয়েট ১ নেওয়া হবে। প্রতি মাসে ৭৫ হাজার ৪০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমডি, এমএস অথবা এমডিএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৩ জুন ইন্টারভিউ শুরু হবে। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement