— প্রতীকী চিত্র।
গবেষণা কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ দু’বছরের। প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে (https://nitdgp.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ জুন ২০২৬। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।