National Institutes of Technology

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে কাজের সুযোগ! কোন অভিজ্ঞতা থাকলে করা যাবে আবেদন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৪:৪১
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে অধিকর্তা পদে খোঁজ শুরু হয়েছে। জানানো হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র (এনআইটি) দিল্লি, কেরল ও কালিকট দফতরে অধিকর্তা নিয়োগ করা হবে। এ জন্য যোগ্য ব্যক্তিদের থেকে আবেদন চাওয়া হয়েছে।

Advertisement

বেতন

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য ও কেন্দ্রীয় প্রযুক্তি সংস্থাগুলির অধিকর্তাদের সমতুল বেতন বরাদ্দ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতি মাসে ২,১০,০০০ টাকার পাশপাশি মিলবে ১১,২৫০ টাকার বিশেষ ভাতাও।

Advertisement

যোগ্যতা

এনআইটি-র শিক্ষা এবং প্রশাসনিক প্রধান হিসাবেই কাজ করতে হবে নিযুক্ত অধিকর্তাকে। ফলে প্রার্থীর শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক দক্ষতা থাকা প্রয়োজন। পিএইচডি স্তরে গবেষণা করানোর অভিজ্ঞতাও থাকতে হবে।

এ ছাড়া,

ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিবিদ্যায় স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে পিএইচডি।

শিক্ষকতা, গবেষণা বা শিল্পক্ষেত্রে অন্তত ১৫ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন। এর মধ্যে অন্তত ৭ বছর কোনও নামী প্রতিষ্ঠানে অধ্যাপক বা তার থেকে বেশি পদমর্যাদায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে অনূর্ধ্ব ৬৫।

কী ভাবে আবেদন

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা nitcouncil.org.in ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ৩০ এপ্রিল থেকে ২৯ মে, ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন পোর্টালে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রির প্রমাণপত্র আপলোড করতে হবে। আবেদনকারীদের অবশ্যই ১৫ জুনের মধ্যে পোর্টালে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ জমা দিতে হবে।

বিশেষজ্ঞ কমিটির সুপারিশক্রমে নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement