BSNL Recruitment 2026

বিএসএনএল-এ কর্মখালি, কোন পদের জন্য করা যাবে আবেদন? প্রয়োজন কোন যোগ্যতা?

টেলিকম অপারেশনসন বিভাগে আবেদনের জন্য প্রার্থীর কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৬:০৯
Share:

বিএসএনএল-এ চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

ভারত সঞ্চার নিগম লিমিটেড-এ (বিএসএনএল) চাকরির সুযোগ। এই মর্মে সংস্থার তরফে আগেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তবে, ফের বিজ্ঞপ্তিপ্রকাশ করে আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বিএসএনএল-এর টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে কাজ করতে হবে।

Advertisement

সিনিয়র এগ্‌জ়িকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে। শূন্যপদ ১২০টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৪,৯০০ টাকা থেকে ৫০,৫০০ টাকার মধ্যে। টেলিকম অপারেশনসন বিভাগে আবেদনের জন্য প্রার্থীর কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ফিন্যান্স বিভাগে আবেদনের জন্য চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে বিএসএনএল-এর ওয়েবসাইটে (https://bsnlregistration.ibtexamination.com/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বর্ধিত সময় অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়া যাবে ১৬ এপ্রিল পর্যন্ত। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর যাচাইকরণ হবে। তাতে উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিএসএনএল-এর ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement